আতঙ্ক! সাতসকালে মেট্রো কামরায় আগুন, চাঁদনিচকে ব্যহত পরিষেবা, নাজেহাল নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের ব্যহত মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার সকালে আচমকাই মেট্রো থেকে বের হতে থাকে ধোঁয়া। এর থেকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিন সকালে ৮টা নাগাদ চাঁদনি চক স্টেশনে শহিদ ক্ষুদিরামমুখী একটি মেট্রোর কামরা থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। বিষয়টি নজরে আসতেই দ্রুত মেট্রো থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের। সেন্ট্রাল-সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের এক মেট্রোগুলি। এরফলে অফিস টাইমে ফের নাজেহাল হতে হয়েছে যাত্রীদের।

জানা গিয়েছে, মেট্রো কামরায় আগুন লেগে যাওয়ার কারণে সেন্ট্রাল স্টেশন থেকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল পরিষেবা। সাময়িক ব্যাহত হওয়ার পর পরিষেবা ফের স্বাভাবিক করা হয়েছে। সূত্রের খবর, শর্টসার্কিট থেকেই এই আগুন লেগেছে।ক্ষুদিরামমুখী একটি মেট্রো চাঁদনিচকে ঢুকতেই মেট্রোর নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে মেট্রোটিকে দাঁড় কিয়ে দেওয়া হয়। নামিয়ে আনা হয় যাত্রীদের। প্রায় ২০ মিনিটের বেশি সময় ধরে  বন্ধ রাখা হয়েছিল পরিষেবা। সাতসকালে মেট্রো বিভ্রাটের ফলে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। এই ঘটনায় আরও একবার যাত্রী পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে।

নিত্যযাত্রীদের অভিযোগ, মেট্রো পরিষেবা প্রায়ই সমস্যায় পড়ছে। কখনও লাইনে যান্ত্রিক ত্রুটি, কখনও রেকে জল ঢুকে পড়ায় সমস্যায়, কখনো পিলারে ফাটল দেখা জন্য অনির্দিষ্ট কালের জন্য বন্ধ স্টেশন। সব মিলিয়ে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। সম্প্রতি, কবি নজরুল মেট্রো স্টেশনে সংস্কারের অভাব দেখা গিয়েছে। পিলারে ফাটলের কারণে স্টেশনটিকেই বন্ধ রাখা হয়েছে। ফলে নাজেহাল হতে হচ্ছে বহু যাত্রীদের।  প্রতিদিন যান্ত্রিক ত্রুটি লেগেই রয়েছে।

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

‘২০২৬ আমার জন্যে খুবই ব্যস্ত বছর, অন্য কিছু ভাবছি না’, রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন হুমা

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর