পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কিত বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দিন বেড়েই চলেছে আগুন লাগার ঘটনা। খবরের চোখ রাখলেই দেখা যায় কোনও না কোনও কোথাও না কোথাও এরকম দুর্ঘটনা ঘটছেই। আবার ভয়াবহ অগ্নিকাণ্ডর খবর পাওয়া গেল কলকাতার বুকে। এ দিন কুইন্স ম্যানসনে (Queens Mansion)  বহুতলের একতলায় আগুন লেগেছে বলে জানা গিয়েছে। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। কেউ ক্ষতিগ্রস্ত হয়েনি বলেই জানা গিয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ব্যস্ত পার্ক স্ট্রিটের ( Park Street)  গুরুত্বপূর্ণ জায়গায় একটি জনপ্রিয় মিষ্টির দোকানে আগুন লাগে। তবে কী কারণে এই আগুন লেগেছে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছেন দমকল-বাহিনী। তবে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এই ঘটনায় কেউ আহত হননি। সকলকেই নিরাপদে সরিয়ে আনা হয়েছে দোকান থেকে।

পার্ক স্ট্রিট ( Park Street) এমনিতেই কলকাতার ( Kolkata) জনবহুল এলাকাগুলির মধ্যে অন্যতম। বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, একাধিক রেস্তরাঁ রয়েছে এই চত্বরে। তাই এই অঞ্চলে আগুন লাগায় সতর্ক দমকলও। আগুন যাতে নতুন করে ছড়িয়ে পড়তে না-পারে, তা দেখা হচ্ছে।

এর আগেও পার্ক স্ট্রিট এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। গত ১০ এপ্রিল হাই কোর্ট চত্বরে ‘টেম্পল চেম্বার’ নামের এক বহুতল ভবনে আগুন লাগে। ওই বহুতল ভবনে চেম্বার রয়েছে হাই কোর্টের একাধিক আইনজীবীর। ফলে আতঙ্কিক হয়ে পড়েন আইনজীবীদের একাংশ। পরে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

২০৯ কেজি ওজনের রোগীর জটিল অস্ত্রোপচার, প্রাণ বাঁচিয়ে নজির গড়ল দিল্লির এইমস

ছেলের হাত ধরে জীবনে প্রথমবার সমুদ্র সৈকতে অশীতিপর বৃদ্ধ, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

আংটি-হার বানাতে দিতেই সাড়ে ৩ কোটির সোনা গায়েব, অভিযুক্ত কারিগরদের খুঁজছে পুলিশ

দীর্ঘদিন ধরে নাবালিকাকে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ার বাবা-সহ ৭

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক