সোমবার থেকে ক্রিস্টোফার রোডে বাড়ি ভাঙ্গার কাজ শুরু হবে, জানালেন মেয়র ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সোমবার থেকে বাড়ি ভাঙা শুরু হবে ক্রিস্টোফার রোডের। সোমবার কলকাতা পৌরসভায় জানালেন মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)।তবে সাদা বাড়ি প্রথমে ভাঙা হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দের তত্ত্বাবধানে বাড়ি ভাঙার কাজ হবে । এদিকে ক্রিস্টোফার রোডে বাড়ি হেলে পড়ার ঘটনায় রিপোর্ট এখনো জমা না পড়লে ও বিশেষজ্ঞ কমিটি পরামর্শ দিয়েছে বাড়ি ভাঙার।পাশের বেআইনি বাড়িকে আগে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।গত ৬ আগস্ট বেআইনি বাড়িকে নোটিশ দিয়েছিল কলকাতা পৌর সংস্থা(KMC)।

যতক্ষণ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের মতামত দিচ্ছে না ততদিন কোনো সিদ্ধান্ত নেয় নি পুরসভা। পাশের বিপদজনক বাড়িতে কাউকে না থাকতে বলা হয়েছে। আমি জানি ওই বাড়ির আবাসিকরা জামা কাপড় নিতে আসছেন এবং তারপর চলে যাচ্ছেন। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আরো জানান, টিনে কর জমির মধ্যে যারা বাড়ি করবে তাদের ক্ষেত্রে বিশেষ ছাড়ের বিষয়টি নিয়ে নবান্ন থেকে কলকাতা পুরসভা যে প্রস্তাব পাঠিয়েছিল তাতে অনুমোদন দিয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী সেই নতুন নিয়মের বিষয়টি নয়া আইন হিসেবে বিজ্ঞপ্তি জারি করে এক মাস অপেক্ষা করতে হবে। যদি কারোর কোন তাতে অবজেকশন থাকে তাহলে তার নিষ্পত্তি করতে হবে।

তারপর এই নয়া বিশেষ ছাড়ের আইনটি নবান্নে ক্যাবিনেট(Cabinet) বৈঠকে অনুমোদিত করতে হবে। এরপর সেটি বিশেষ আইন হিসেবে রূপায়িত হবে। আগামী দিন বেআইনি বাড়ি যাতে কোনোভাবেই তৈরি না হয় তার জন্য সমস্ত রকম নজরদারি ব্যবস্থা করা হয়েছে বলে মেয়র জানিয়েছেন। তবে হেলে পরা বাড়ির ঘটনা শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষেই রয়েছে। কিন্তু সাধারণ মানুষের জীবন সবচেয়ে বড় মূল্যবান তাই তাদের কথা মাথায় রেখে কলকাতা পুরসভা যথাযথ ব্যবস্থা নেবে।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক