প্রিয় ‘পাপাজি’ নেই ! মনমোহনের আকস্মিক প্রয়াণে শোকে পাথর কলকাতাবাসী দুই বোন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভালোবেসে মনমোহন সিংহকে বলে ডাকতেন ‘পাপাজি’। তাই    প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রয়াণে শোকহত তাঁর  কলকাতাবাসী দুই বোন গোবিন্দ এবং প্রীতম কউর। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গোবিন্দ কান্নাভেজা গলায় জানান,  ‘ এবার শেষবারের জন্য চোখের দেখা দেখবেন প্রিয় ‘পাপাজি’কে।‘

২০২৩ সালে মনমোহনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন দুই বোন। একটি অনুষ্ঠানে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে বসে চা খেয়েছিলেন। সেটাই ছিল দুই বোনের সঙ্গে দাদার শেষ দেখা । তারপরে অসুস্থতার কারণেই আর হয়নি দেখা। বৃহস্পতিবার রাতে প্রিয় ‘পাপাজি’ র মৃত্যু খবর জানতে পেয়ে শোকস্তব্ধ দুই বোন। এই প্রসঙ্গে গোবিন্দের পুত্রবধূ কুলজিৎ কউর জানিয়েছেন, ‘ ভাই বোনদের মধ্যে সব থেকে বড় ছিলেন মনমোহন সিংহ। গতকাল রাতে তাঁর মৃত্যুর  খবর পেলেও শাশুড়িমাকে জানাইনি। আজ সকালে বলার পর থেকে উনি একটাই কথা বলছেন, দাদাকে একটিবার দেখতে চান।‘

উল্লেখ্য , বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর)  ৯২ বছর বয়সে  দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মনমোহন সিংহ  । বর্ষীয়ান এই রাজনীতিক এবং অর্থনীতিবিদ বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল এমস হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা  ব্যর্থ করে রাত ১০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিংহ ।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ