জোকা IIM ধর্ষণকাণ্ডে নাম জড়িয়েছে আর ৪ জনের, গ্রেফতার মূল অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : জোকা আইআইএম-র বয়েজ হস্টেলে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় নাম জড়িয়েছে আরও ৪ জনের। তারমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এই ঘটনায় নিরাপত্তারক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। কীভাবে একজন মহিলা বয়েজ হস্টেলে ঢুকে যেতে পারল, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গিয়েছে, আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারমধ্যেই ম্যানেজমেন্ট কলেজে ধর্ষণের ঘটনা ফের আলোড়ন ফেলে দিয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত পরমানন্দ ওরফে রাহুল জৈনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরেই পুলিশের নজর ছিল, ঘটনার সময় আর কেউ ছিল কিনা। তারপরেই জানা গেছে, এই ঘটনায় নাম জড়িয়েছে আরো ৪ জনের। তারমধ্যেই ১ জনকে আটক কের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, জোকার আইআইএম-র ছাত্রের সঙ্গে নির্যাতিতার সোশ্যাল মিডিয়ায় আলাপ। অভিযুক্ত আইআইএম-র দ্বিতীয় বর্ষের ছাত্র সে।  কাউন্সেলিং এর বিষয়ে পরামর্শ নিতে বয়েজ হস্টেলে তাকে ডেকে পাঠানো হয়েছিল বলে অভিযোগ নির্যাতিতার। সেখানেই তাকে কিছু খেতে দেওয়া হয়। তারপরেই কোনো জ্ঞান ছিল না ওই নির্যাতিতার। তিনি আরো জানিয়েছেন, আচ্ছন্ন অবস্থাতেও বাধা দেওয়ার চেষ্টা করায়, তাঁকে মারধরও করা হয়েছে। জ্ঞান ফেরার পর নিজেকে বয়েজ হস্টেলেই দেখতে পান তিনি। এরপরই ঠাকুরপুকুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে যান, পরে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ক্যাম্পাসে ঢোকার সময় রেজিস্টার খাতায় তাঁকে সইও করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। হস্টেলের রেজিস্টারে সই না করিয়ে কীভাবে একজন মহিলা বয়েজ হস্টেলে ঢুকে গেল ,তাই নিয়ে প্রশ্ন উঠছে। নিরাপত্তারক্ষীরা কী করছিলেন, তাঁরা সই করাননি কেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান