দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হনুমান মন্দিরে পুজো দিয়ে সম্প্রীতি রক্ষার বার্তা রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি: হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) উপলক্ষে বৃহস্পতিবার হনুমান মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। এদিন পুজো দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। বাংলায় শান্তি ও সম্প্রীতি রক্ষার আর্জি জানান তিনি।

বৃহস্পতিবার সকালে লেকটাউনে হনুমান মন্দিরে পুজো দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকে তিনি রওনা দেন একবালপুরে। ময়ূরভঞ্জ রোড বাজার এলাকায় রাজ্যপাল সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘যুদ্ধ নয় শান্তি চাই। বাংলা তার সৌভ্রাতৃত্ববোধ, উদারমনস্কতার জন্য গোটা বিশ্বে পরিচিত। সেই রীতি বজায় থাকুক।’ এদিন পোস্তায় সিভি আনন্দ বোস নিজে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করেন। কতটা নিরাপদবোধ করছে স্থানীয় বাসিন্দারা, তাও জেনে নেন তিনি। রাস্তার পাশে একটি দোকান থেকে ছাতুর সরবত কিনেও খান তিনি। বাংলার রাজ্যপালকে এভাবে পথে নেমে জনসংযোগ করতে শেষ কবে দেখা গিয়েছে তা মনে করতে পারছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ