প্রাথমিক পর্ষদের অফিসে কর্মীদের ঢোকা নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের

চাকরিপ্রার্থীদের ধর্নার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে টানা ৪ দিন ধরে ধর্না অবস্থান করছেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের ধর্নার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার সেই মামলার শুনানির সময় কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল পর্ষদের অফিস চত্বরে জারি থাকা ১৪৪ ধারা কার্যকর করতে পারবে পুলিশ।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশে এ কথা জানিয়ে দেয়। ৪ নভেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানায় আদালত। প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্মীদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, নিয়োগের দাবিতে এপিসি ভবনের সামনে চাকরিপ্রার্থীরা অবস্থান করায় অফিসে ঢুকতে পারছেন না পর্ষদের কর্মীরা। যার ফলে দফতরের কোনও কাজ শুরু করা যাচ্ছে না। পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীদের নিরাপত্তা দেওয়ার আবেদনও করে পর্ষদ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে বুধবার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল বোর্ড। কিন্তু হাইকোর্টের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় বুধবার দ্রুত শুনানির আর্জি খারিজ করেন।

ওইদিন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ‘এত দ্রত শুনানির কী আছে? এতদিন আন্দোলন চলছে, আর একদিন চললে এমন কি অসুবিধা হবে?’ এরপরই পর্ষদকে মামলা দায়ের করে আদালতে আসার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত রাস্তা আটকে পর্ষদের অফিস চত্বরে টানা চারদিন ধরে আন্দোলন করছে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। আমরণ অনশন অবস্রথানে বসেছেন তাঁরা। যতদিন না দাবি না মানা হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী