এই মুহূর্তে

নিয়োগ দুর্নীতিতে বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিল আদালত

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথম গ্রেফতার করে রাজ্যের এসিবি (ACB)। এরপরেই বিধায়কের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HIGH COURT)। উল্লেখ্য, এই কাণ্ডে প্রথম অভিযোগ জমা পড়েছিল নদীয়া জেলার তেহট্ট থানায়। এসিবি সেই তদন্ত নামে  চলতি বছরের এপ্রিলে।

তদন্ত নেমে ২৮ এপ্রিল রাজ্যের দুর্নীতি দমন শাখা গ্রেফতার করে তেহট্টের তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ককে। এরপরেই ইউসুফ আলি শেখ আদালতে মামলা করেন বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে না কেন, এই প্রশ্ন তুলে। অভিযোগ তোলা হয় পুলিশি নিষ্ক্রিয়তার। সেই মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকারের নির্দেশ, অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে রাজ্যের দুর্নীতি দমন শাখা যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে।

তবে দুর্নীতির তদন্তে রাজ্যের দুর্নীতি দমন শাখা, এসিবির প্রশংসা করেন বিচারপতি। তিনি বলেন, তদন্ত কারীরা সাহস ও ক্ষিপ্রতার পরিচয় দিয়েছেন। এভাবেই অগ্রগতি বজায় থাক। এই তদন্তের বিশেষ অগ্রগতি রিপোর্ট করা হয়েছে আগামী ১৪ নভেম্বরের মধ্যে।

জানা গিয়েছে, তদন্তে নেমে উদ্ধার করা হয়েছে একাধিক নথি। সেইসব নথি এবং নথির সই মিলিয়ে দেখা হচ্ছে। বিচারপতির আরও নির্দেশ, সিআইডি’র (CID) কোয়েশ্চেন ডকুমেন্টস ব্যুরো বিশেষজ্ঞদের রিপোর্ট পেশ করার।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ