‘সিঁদুর বেচতে এসেছেন’, মোদির শিক্ষা দুর্নীতির অভিযোগ উড়ে গেল মমতার পাল্টা তোপে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুরদুয়ার সফরে এসে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মুর্শিদাবাদ অশান্তির ঘটনাতেও সরকারকেই দায়ি করেছেন তিনি। এই সকল বিষয়কে সঙ্কট বলে অভিহিত করেছেন। এই প্রসঙ্গে জবাবও দিয়েছে তৃণমূল কংগ্রেস। নবান্নে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে নরেন্দ্র মোদিকে ধুয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। তারপরেই আক্রমণ করেন তৃণমূল সরকারকে। আলিপুরদুয়ার থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, ‘‘এই রাজ্যে পাঁচটি সঙ্কট রয়েছে।’’ তারপরেই  তার তালিকা দেন। সেই তালিকায়  দুর্নীতি, নারী নিরাপত্তা, শিক্ষা ইত্যাদি নানা প্রসঙ্গ ছিল।

নবান্নে সাংবাদিক সম্মেলন করে মোদির অভিযোগের উত্তর দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এসএসসি দুর্নীতি নিয়ে জনসভা থেকে সরব হয়েছিলেন মোদি। ২৬ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘‘তৃণমূলের নেতাদের দুর্নীতির জন্য এখানকার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। কিন্তু এঁরা নিজেদের ভুল মানতে নারাজ। উল্টে আদালতকে আক্রমণ করছেন। তৃণমূল সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি তা হতে দেবে না।’’

এর জবাবে মুখ্যমন্ত্রী তুলে এনেছেন কেন্দ্রের বিবিধ শিক্ষা দুর্নীতিকে। তার মধ্যে রয়েছে সর্বভারতীয় স্তরের নানা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস, নিট পরীক্ষায় দুর্নীতি, ৪৫ শতাংশ বেকারত্বের হার ইত্যাদি বিষয়। মমতা মোদিকে পাল্টা আক্রমণ করেছেন ১০০ দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে। এদিনও তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন বাংলাকে কেন্দ্র টাকা দেয় না। এই টাকা না দেওয়ার ব্যাপারটা হয় সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে।

মুখ্যমন্ত্রীর কথায়, “‘‘১০০ দিনের কাজে আপনারা কাজ করিয়ে নিয়েছেন, টাকা দেননি। আমরা সব দিলাম। কেন চার বছর ধরে বাংলার বাড়ি প্রকল্পের টাকা বন্ধ করেছেন? বাংলার স্বাস্থ্য, শিক্ষা সব ভেঙে দিতে চাইছেন উনি।’’

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ একদিন আগেই নরেন্দ্র মোদির নাম না করে কটাক্ষ করেছিলেন, ‘‘আগে কেউ কেউ চা বিক্রি করত, এখন তাঁরা গরম সিঁদুর বিক্রি করতে আলিপুরদুয়ারে আসছেন।” বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও কার্যত শোনা গেল একই সুর। তিনি এ৪দিন বলেন ‘‘উনি আগে নিজেকে চা’ওয়ালা বলতেন। পরে বললেন, পাহারাদার! আর এখন সিঁদুর বেচতে এসেছেন?’’

সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল রাজকুমার রাওয়ের ‘শ্রীকান্ত’

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ্য রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মারধর শাসকদলের নেত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ

জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ৬৪ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

সোনম ওয়াংচুকের সমর্থনে অনশন ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী, মুখোমুখি ABVP-SFI

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক

চাকরির মেয়াদ আর এক মাস! অবসাদে আত্মঘাতী ‘যোগ্য শিক্ষিকা’, তদন্তে পুলিশ