চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়িতে বসেই এক ক্লিকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেটের জন্য পোর্টাল রাজ্যে

নিজস্ব প্রতিনিধি: জন্ম-মৃত্যু সংক্রান্ত সার্টিফিকেট নিয়ে নাজেহাল ও জটিলতা থাকেই। দৌড়ে দৌড়ে দিনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে নির্দিষ্ট দফতরে যেতে হয় ও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কাজ হয় না। জন্ম-মৃত্যুর শংসাপত্র খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে। তাই এবার বিশেষ পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের তরফে সিদ্ধান্তও হয়েছে বলে খবর। এতদিন পর্যন্ত রাজ্যে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত তথ্য জমা হত স্বাস্থ্যমন্ত্রকের পোর্টালে। কিন্তু, সেই নিয়মে বদল ঘটানো হচ্ছে, এবার থেকে রাজ্যে স্বাস্থ্য ভবনের পোর্টাল থেকে কেন্দ্রীয় পোর্টালে যাবে যাবতীয় তথ্য। এছাড়াও হাসপাতাল থেকেই সদ্যজাতকে দেওয়া হবে জন্ম সার্টিফিকেটও।

কিন্তু কোনও কারণে পরিবারের তরফে সার্টিফিকেটে নামের পরিবর্তন ও সংশোধন করতে গেলে আর কোথাও যেতে হবে না। বাড়িতে বসেই আবেদন জানানো হবে, তার জন্য আর কোথাও স্বশরীরে যেতে হবে না। অনলাইনেই আবেদন করা যাবে। সব তথ্য দিলেই সেটা গ্রহণ করবে, সেই সংক্রান্ত পোর্টাল খুলছে রাজ্য স্বাস্থ্য ভবন। যে পোর্টালে আবেদন জানাবেন সেখানে নির্দিষ্ট প্রমাণ দিতে হবে যার ভিত্তিতেই সংশোধন হবে। মৃত্যুর সার্টিফিকেটের ক্ষেত্রে যখনই রাজ্যের পোর্টালে নাম নথিভুক্ত করা হবে তখনই ওই ব্যক্তির নাম খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী ও অন্যান্য প্রকল্প থেকে আপনাহতেই বাদ পড়ে যাবে। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, সাধারণ মানুষের জন্য এই পোর্টাল অত্যন্ত কার্যকরী হতে চলেছে।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ