শারীরিক ত্রুটি যুক্ত নবজাতকের চিকিৎসার জন্য রাজ্য সরকারের নতুন পোর্টাল

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, পরবর্তীকালে সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নবজাতককে রোগমুক্ত করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের উদ্যোগে চালু হল নয়া পোর্টাল (PORTAL)। স্বাস্থ্য ভবনের এই নতুন পোর্টালের নাম ‘জাতকসেবা’। নবজাতকের জন্মগত শারীরিক ত্রুটি থাকলে তা নথিভুক্ত করতে হবে স্বাস্থ্য দফতরের পোর্টালে। স্বাস্থ্য দফতরের প্রধান সচিব এমনটাই নির্দেশ দিয়েছেন জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের। গত শনিবার এই নিয়ে একটি ভিডিও কনফারেন্স হয়।

জানা গিয়েছে, কয়েকমাস আগে ডায়মণ্ডহারবার ও দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলায় পরীক্ষামূলক ভাবে এই পোর্টাল চালু করা হয়েছিল। এবার রাজ্যের সমস্ত জেলার সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই পোর্টাল চালু হতে চলেছে। দফতর সূত্রে আরও জানা গিয়েছে, সদ্যজাতকে নিয়মমাফিক পরীক্ষা করবেন নিউনেটাল বিভাগের চিকিৎসক। শিশুর কোনও ত্রুটি বা রোগ থাকলে তা নথিভুক্ত করা হবে পোর্টালে। এমনকি ওজন কম থাকলেও তা নথিভুক্ত করা হবে। ওই পোর্টালে বিস্তারিত ভাবে উল্লেখ থাকবে শিশুর মায়ের নাম, ঠিকানা সবকিছুই।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, পরবর্তীকালে সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নবজাতককে রোগমুক্ত করা হবে। স্বাস্থ্য দফতেরর নির্দেশ, নবজাতকের জন্ম বা রোগী মৃত্যু হলে নাম নথিভুক্ত করতে হবে মাতৃমা পোর্টালে। আদৌ নিয়মমাফিক কাজ হচ্ছে কি না, তা জানতে জেলাশাসকদের সারপ্রাইজ ভিজিট করারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, বলা হয়েছে পুজোর আগেই বুস্টার ডোজের কাজ সম্পূর্ণ করতে।

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্ণার বাজারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

সমাজমাধ্যমে কটাক্ষের পরেই ভারতীয় দলে আকিব নবি, বোর্ডের বড় ঘোষণায় জল্পনা

ফের আইনি বিপাকে বাদশা, সিল করা হল গায়কের চণ্ডীগড়ের নাইটক্লাব, কী অভিযোগ?

তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

চলতি বছরে কবে থেকে বর্ষা, জানিয়ে দিল আইএমডি

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে