চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টানা ২০ মিনিট হাওড়ায় দাঁড়িয়ে মেট্রো, বিপাকে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধিঃ কর্মব্যস্ত সকালে আচমকাই মেট্রো বিভ্রাট। হাওড়া ময়দান ষ্টেশনে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকল মেট্রো।  সকাল ১০টা ১৬ মিনিট থেকে মেট্রোর স্বয়ংক্রিয় দরজা বার বার খুলছে এবং বন্ধ হচ্ছে। কিছুতেই ঠিকভাবে বন্ধ হচ্ছিল  না মেট্রোর দরজা। তাই বাধ্য হয়ে মেট্রো চালক এসে ট্রেনের দরজা বন্ধ করে।

এক যাত্রী জানিয়েছেন, সকাল ১০ টা ১৫ মিনিট থেকে মেট্রোর দরজা বন্ধ হচ্ছিল না । তাই ব্যাহত হয় মেট্রো চলাচল। অন্যদিকে ট্রেনের মধ্যে ভিড় হতে থাকে। তাই  শেষ পর্যন্ত চালক নেমে মেট্রোর দরজা বন্ধ করে।  প্রায় ২০ মিনিট পর চলতে শুরু করে মেট্রো। অফিস টাইমে এই ঘটনার জেরে গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের।

উল্লেখ্য, বর্তমানে হাওড়ার দিক থেকে কলকাতায় আসতে অনেকেই মেট্রোর উপর নির্ভরতা বাড়িয়েছেন । প্রতিদিন হাজার হাজার মানুষ এই মেট্রোতে করে যাতায়াত করে থাকেন। তাই এদিন আচমকাই মেট্রো বিভ্রাটের জেরে চিন্তার মধ্যে পড়ে যাত্রীরা। বলা বাহুল্য,   মেট্রো বিভ্রাটের ঘটনা প্রথম নয়। এরআগে বারবার অফিস টাইমে হয়েছে মেট্রো বিভ্রাট। আর তাতে বিপাকের মধ্যে পড়েছেন নিত্য যাত্রীরা। কেন মেট্রোতে বারবার এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

Published by:

Share Link:

More Releted News:

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ