শোকজের জবাব সন্তোষজনক না হলেই শাস্তি, জানালেন মালা

শনিবার মালা জানিয়ে দেন, শোকজ়ের জবাব সন্তোষজনক না হলে শাস্তির সম্মুখীন হতে পারেন দুই কাউন্সিলরই। জল্পনা রাজ্য রাজনীতিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকর্মা পুজোর ঠিক ২ দিন আগে গত শনিবার কলকাতা পুরনিগমে(KMC) অধিবেশন চলাকালীন সময়ে মারামারির ঘটনা ঘটে বিজেপি এবং তৃণমূল কাউন্সিলরদের মধ্যে। বিজেপি কাউন্সিলর(BJP Councilor) সজল ঘোষ(Sajal Ghosh) অভিযোগ করেছিলেন, তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন তৃণমূল কাউন্সিলর(TMC Councilor) অসীম বসু(Ashim Basu)। সেই সঙ্গে তাঁর বাবা প্রবীণ রাজনীতিক প্রদীপ ঘোষকেও গালিগালাজ করা হয়েছে। পাল্টা তৃণমূল কাউন্সিলর অসীমের অভিযোগ, বিজেপি কাউন্সিলর সজল তাঁদের দলকে চোর বলে সম্বোধন করেছেন। যা অত্যন্ত আপত্তিজনক এবং অসম্মানজনকও বটে। মারামারির ঘটনার জেরে শনিবারেই দুই কাউন্সিলরকে শোকজ় করেন কলকাতা পুরনিগমের চেয়ারপার্সন(Chairperson) তথা দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়(Mala Roy)। জানিয়ে দেন ৭ দিনের মধ্যে শোকজ়ের জবাব দিতে হবে। শুক্রবার দুই কাউন্সিলর নিজেদের জবাব জমা দিয়েছেন। কিন্তু এদিন অর্থাৎ শনিবার মালা জানিয়ে দেন, শোকজ়ের জবাব সন্তোষজনক না হলে শাস্তির সম্মুখীন হতে পারেন দুই কাউন্সিলরই।

কলকাতা পুরনিগমের ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এবং ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু তাঁদের করা শোকজের জবাব দিলেও, এখনও তা দেখার সুযোগ হয়নি চেয়ারপার্সনের। শুক্রবার রাতেই দিল্লি থেকে সংসদের অধিবেশনে যোগ দিয়ে কলকাতায় ফিরেছেন দক্ষিণ কলকাতার সাংসদ। তবে নিজের অফিস মারফত জেনেছেন দুই কাউন্সিলরই শোকজের জবাব জমা দিয়েছেন তাঁর দফতরে। মালা বলেছেন, ‘সব কিছুই করা হবে কলকাতা পুরনিগমের আইন মেনে। আগে ওই দুই কাউন্সিলর কী জবাব দিয়েছেন তা খতিয়ে দেখতে হবে। তাঁদের জবাব যদি সন্তোষজনক না হয়, সে ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কড়া পদক্ষেপ নিতে হবে। তবে নিজেদের কাজের জন্য যদি তাঁরা অনুতাপ প্রকাশ করে ক্ষমাপ্রার্থনা করেন, তা হলে তাঁদের শাস্তির মুখে না-ও পড়তে হতে পারে।’ আর মালার এই মন্তব্যই কার্যত বলে দিচ্ছে, দুঃখপ্রকাশ করে দুই কাউন্সিলর ক্ষমা না চাইলে তাঁদের শাস্তির মুখে পড়তে হবে।

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?