কলকাতায় জামতারা গ্যাংয়ের পর্দাফাঁস! পুলিশের জালে ৪

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় জামতারা গ্যাংয়ের পর্দাফাঁস। আর্থিক প্রতারণা চক্রের অভিযোগে বন্দর এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জামতারা গ্যাং সক্রিয় রয়েছে, তা কলকাতা পুলিশের পক্ষ থেকে আগেই বলা হচ্ছিল। ধৃতরা দুজন এন্টালির, দুজন লেকটাউনের বাসিন্দা বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বন্দর এলাকায় হানা দিয়েছিল পুলিশ। এন্টালি থানা ও সাইবার ক্রাইম থানা একসঙ্গে হানা দিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা ভুয়ো ওয়েবসাইট তৈরি করত। সেখান থেকে কাস্টমার কেয়ারের নাম করে মানুষের সঙ্গে কথা বলত। তাঁদের লিঙ্ক পাঠিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত তারা। একাধিকবার অভিযোগ আসছিল। সেই অভিযোগগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বন্দর এলাকায় ঘর ভাড়া করে এই চক্র চালানো হচ্ছিল বলে অভিযোগ।

ধৃত ৪ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই আসল চক্রের মাথা খুঁজে বরে করতে তৎপর পুলিশ ও সাইবার ক্রাইম থানা। খোঁজখবর শুরু করেছে পুলিশ।

সাইবার প্রতারণা! দুটি শব্দ হলেও এর প্রভাব সুদূর প্রসারী। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে এর জাল। কলকাতায় নিজের জাল ব্সিতার করেছে এই জামতারা গ্যাং। নিউটাউন, সল্টলেক থেকে শুরু করে বন্দর এলাকা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে এই সাইবার অপরাধীরা। ঝোপ বুঝে কোপ ফেলছে তারা। অসহায় বৃদ্ধ মানুষরা এদের সফ্ট টার্গেট। তবে এখন সবাইকেই নিশানা করছে এই অপরাধীরা। এই জামতারা গ্যাংকে ধরতে তৎপরও কলাকাতা পুলিশ।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত