চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কয়লা পাচারকাণ্ডে সিআইডি তলবে গরহাজির বিজেপির জিতেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: কয়লাপাচার কাণ্ডের তদন্তে সিআইডির তলবে হাজিরা দিলেন না বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার ভবনী ভবনে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল আসানসোলের বিজেপি নেতাকে। মূলত কয়লা পাচারকাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছিল রাজ্য গোয়েন্দা সংস্থা। কিন্তু বিজেপি নেতার তরফে জানানো হয়েছে, তিনি এদিন হাজিরা দিতে পারবেন না। সে কথা চিঠি দিয়ে জানিয়েছেন সিআইডিকে। সূত্রের খবর, সিআইডির এই তলব নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন জিতেন্দ্র।

সিআইডি সূত্রে দাবি, কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে আট থেকে দশজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। এর মধ্যে একজনকে সম্প্রতি হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে জিতেন্দ্র তিওয়ারিকে তলব করা হয়। এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব বলে বলে জানান রাজ্য গোয়েন্দা সংস্থা।

উল্লেখ্য, কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও রাজ্য গোয়েন্দা সংস্থা তলব করেছে আরও একাধিক বিজেপি নেতাকে। তাঁদের মধ্যে রয়েছেন, আসানসোলের বিজেপি নেতা সুব্রত মিশ্র, বাঁকুড়া জেলার প্রাক্তন বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্র। এঁদের মধ্যে কাউকে বুধবার আবার কাউকে বৃহস্পতিবার তলব করেছে সিআইডি। মূলত কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এই তলব। উল্লেখ্য এর আগে কয়লা পাচার কাণ্ডে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিআইডির গোয়েন্দারা। বৃহস্পতিবার সিআইডি তলবের বিষয়ে প্রথমে মানতে না চাইলেও, পরে বিষয়টি স্বীকার করেন জিতেন্দ্র। ইঙ্গিত ছিল শুক্রবার তিনি ভবানী ভবনে হাজিরা দেবেন না। এদিন হাজিরা না দিতে পারার কথা চিঠি দিয়ে জানালেন আসানসোলের বিজেপি নেতা।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ