নবান্ন অভিযানে অশান্তি রুখতে বাড়তি নিরাপত্তা, রাস্তায় বজ্র আঁটুনি

Share:

নিজস্ব প্রতিনিধি : নবান্ন অভিযানে যাতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য সকাল থেকেই তৎপর পুলিশ প্রশাসন। ছোট ছোট ২৫ টি জায়গায় ব্যারিকেট করে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের রুখতে নবান্নের পথে ব্যারিকেড বসানো হয়েছে রীতিমত দূর্গে পরিণত করা হয়েছে নবান্নের পথ। নবান্নে যাওয়ার জন্য চারটি রুট রয়েছে। সেই চারটি রুট বড় বড় ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই চাকরিহারারা এখনো তাদের রুট ঘোষণা করেনি। তাই নবান্নে যাওয়ার সমস্ত রাস্তা নিশ্চিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশকর্মীরাও। নতুন করে পরীক্ষা না দিয়ে স্ববেতনে স্বপদে পুনর্বহাল করার দাবি তুলেছেন চাকরিহারারা। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে হাওড়া ময়দান চত্বর। জল কামান থেকে শুরু করে গ্যাস কামান, কাঁদানে গ্যাস, কমব্যাট ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কোনভাবেই নবান্ন চত্বরে প্রবেশ করতে না পারে তার জন্যই আগে থেকে প্রস্তুত নিয়েছিল পুলিশ প্রশাসন।

সোমবার সকালে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। হাওড়া,সাঁতরাগাছি স্টেশনে কড়া নিরাপত্তা রয়েছে। নবান্ন সংলগ্ন এলাকা শিবপুর, মন্দিরতলা, বেলেপোল এলাকাতে একাধিক জায়গায় ছোট ছোট গার্ডরেল বসানো হয়েছে। সকালে চাকরিহারারা মিছিল শুরু করলেই আরও তৎপরতার সঙ্গে গার্ডরেলগুলো টেনে রাখা হবে। বেশ কিছু এলাকায় বড় বড় গার্ডরেল মাটি খুড়ে বসানো হয়েছে। আন্দোলনকারীরা যাতে গার্ডরেল ভেঙে অশান্তি ছড়াতে না পারে তার দিকে কড়া নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৫ হাজারের বেশি পুলিশকর্মী রাস্তায় নেমেছে। সিসিটিভির মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখছেন পুলিশকর্মীরা।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত