জোকা IIM ধর্ষণকাণ্ডে ধৃতের ১৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবা ল কলেজের পর কলকাতার একটি ম্যানেজমেন্ট কলেজে ঘটেছে ধর্ষণের ঘটনা। এই ঘটনায় কসবার মত নির্যাতিতার ছবি তোলা হয়েছে কিনা বা সেই ছবি কোথাও পাঠানো হয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত হবে। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। রাহুল জৈন ওরফে পরমানন্দকে শনিবারই তোলা হয়েছে আদালতে। ১৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ অভিযুক্তকে। সেখানেই তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, নির্যাতিতার কোনও ছবি তোলা হয়েছে কিনা, সেই বিষয়টি তদন্ত করে দেখা হবে।

জানা গিয়েছে, অভিযুক্ত রাহুল জৈন তথা পরমানন্দকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। তাই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে চায় তদন্তকারীরা। এই ঘটনায় নাম জড়িয়েছে আরও ৪ জনের। তারমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এই ঘটনায় নিরাপত্তারক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। কীভাবে একজন মহিলা বয়েজ হস্টেলে ঢুকে যেতে পারলো, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হস্টেলের ভিজিটার্স বুকে সই না করেই কীভাবে ওই মহিলাকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, কারা কারা এই ঘটনায় যুক্ত সবটাই জানার চেষ্টা চলছে। শুক্রবার রাতে জোকা আইআইএমে ঠিক কি ঘটেছিল। সবটাই জানতে তৎপর পুলিশ। ইতিমধ্যে নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করা হয়েছে। দেশের নামী একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কীভাবে এই ধরনের ঘটনা ঘটে সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত।

কসবা ল কলেজের মধ্যে তরুণীকে গণধর্ষণের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কসবায় নির্যাতনের ভিডিও ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই একই ঘটনা জোকার ক্ষেত্রেও ঘটেছে কিনা উঠছে প্রশ্ন।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান