Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন জ্যোতিপ্রিয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। বৃহস্পতিবার জেল থেকে জামিন পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ইতিমধ্যেই বালুর জামিনের বিরোধীতা করে আদালতের কাছে সময় চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন ইডিকে চারদিন সময় দিয়েছেন  বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী ২৫ জুন ( মঙ্গলবার) বালুর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

এই প্রথম নয়, এরআগে জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জ্যোতিপ্রিয়। কিন্তু তাঁকে জামিন দিতে রাজি হয়নি আদালত। এই পরিস্থিতিতে ফের জামিন চেয়ে হাইকোর্টে গেলেন প্রাক্তন মন্ত্রী। কিন্তু তাঁকে কি এবার জামিন দেবে আদালত, সেটাই এখন মূল দেখার বিষয়।

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন বালু। সেইজন্য তাঁকে দেখতে জেলের চিকিৎসকদের ডেকে পাঠান হয়েছে। বলা বাহুল্য, তিনি দীর্ঘদিন ধরে সুগার এবং প্রেশারজনিত সমস্যায় ভুগছেন। সেইজন্য এই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় গত বছরের ২৭ অক্টোবর দীর্ঘ জেরার পরেই দাপুটে তৃণমূল নেতা তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ খাদ্যমন্ত্রী থাকাকালীন রেশনে গম দেওয়ার নাম করে কয়েকশো কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি। দুর্নীতির জন্য একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন। স্ত্রী ও মেয়েকে ওইসব সংস্থার পরিচালক পদে বসিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়েছিলেন। শুধু তাই নয়, বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর সাহায্যে বিপুল টাকা সংগ্রহ করেছিলেন। বর্তমানে এই ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি।

মেখলিগঞ্জে পরাজিত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ‘জেলখাটা’ পরেশ অধিকারী

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে জাহ্নবী, কী জানালেন অভিনেত্রীর বাবা বনি কাপুর?

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ছোড়া হল কাদা

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র