বঙ্গ বিজেপির সভাপতি পদে চমক? আচমকাই ভেসে উঠল বহরমপুরের সঙ্ঘ নেতার নাম

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধাসনভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির সভাপতি কে হবে তাই নিয়ে চলছে জল্পনা। ইতিমধ্যে বেশ কয়েকটি নাম সামনে এসেছে। তবে বঙ্গ বিজেপির পক্ষ থেকে কারও কথা স্পষ্ট করা হয়নি। সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, জগন্নাথ সরকার, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায় সহ অনেকেই। এবার আরও একটি নাম যুক্ত হয়েছে সেই তালিকায়। তালিকায় নাম জুড়েছে বহরমপুরের এক সঙ্ঘ নেতা কল্যাণ সাহার।

জানা গিয়েছে, কল্যাণ সাহার বাড়িতে গিয়ে দীর্ঘ বৈঠক করেছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এর আগেও বিজেপির বড় বড় নেতারা তাঁর বাড়িতে গিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর নাম উঠে আসায় সরগরম বঙ্গের পদ্মশিবিরে। আসন্ন নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলগুলো নিজেদের রণকৌশল সাজানোর কাজ শুরু করে দিয়েছে। বাদ নেই বিজেপিও। সভাপতির নাম ঠিক না করলেও চলছে বাছাইপর্ব।

আরএসএসের ক্ষেত্র প্রচারক রমাপদ পালের অত্যন্ত ঘনিষ্ঠও হিসেবে পরিচিত কল্যাণ সাহা। কিন্তু আচমকা মুর্শিদাবাদের সঙ্ঘ নেতাকে কেন তালিকায় আনা হয়েছে? সূত্রের খবর, সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক বিদ্বেষের পরে এই সাম্প্রদায়িক কার্ডকে হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। এই এলাকা থেকে রাজ্য সভাপতি করলে তা একটা বড় চমক হবে বলার অপেক্ষা রাখে না।

রাজ্য সভাপতির বিষয় নিয়ে কল্যাণ সাহার মন্তব্য, তাঁর বয়স ৭০। এত বয়সে এসে কোনও পদ গ্রহণ করার মানে হয়না। এই কথাকে তিনি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তালিকায় অনেকে থাকলেও কে হবেন সভাপতি তা নিয়ে এখনও দলের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য