শর্ত সাপেক্ষে জামিন পেলেন কৌস্তভ বাগচী

এক হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং সপ্তাহে একদিন হাজিরা দেওয়ার শর্তে তাঁকে এদিন জামিন দেয় ব্যাঙ্কশাল আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: শর্ত সাপেক্ষে জামিন পেলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। শনিবার ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পেলেন কংগ্রেস নেতা। আদালতে পুলিশের দাবি টিকল না। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং সপ্তাহে একদিন হাজিরা দেওয়ার শর্তে তাঁকে এদিন জামিন দেয় ব্যাঙ্কশাল আদালত।

শনিবার ব্যাঙ্কশাল আদালতে কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তুভ বাগচীর মামলার শুনানি হয় বিচারক (অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১) অতনু মণ্ডলের এজলাসে। আদালতে কৌস্তভের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ অন্য আইনজীবীরা। এদিন বিকাশরঞ্জন ভট্টাচার্য  আদালতে বলেন, ‘আমার মক্কেল কি সন্ত্রাসবাদী? পুলিশকে এত সাহস কে দিল? সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে রাতে কারও বাড়িতে যেন না হানা দেওয়া হয়।’

এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেন, ৪১ এ নোটিশ নেই, তারপর রাতে গিয়ে কীভাবে গ্রেফতার? ‘আগামিদিনে তো বিচারপতির বিরুদ্ধে পুলিশ এমন করতে পারে’, বলেন তিনি। সুপ্রিম কোর্ট বলছে, মাঝরাতে কারও বাড়ি যেতে না, তারপরও কীভাবে এত রাতে কৌস্তভের বাড়িতে পুলিশ গেল, প্রশ্ন তোলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ও। বিকাশবাবু বলেন, ‘ঘুমনো একজনের ফান্ডামেন্টাল রাইট।’ কৌস্তভের আরও এক আইনজীবী এদিন বলেন, ‘আমরা আইনজীবীরা আতঙ্কিত। গণতান্ত্রিক দেশে আইনজীবীর বাড়িতে রাতে পুলিশ গিয়ে হামলা করছে। এটা কি সন্ত্রাসবাদীর ঘর?’

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?