বর্ষবরণের ভিড়ে ‘সাড়ে সর্বনাশ’ কলকাতার, তবে ‘পৌষমাস’ মেট্রোর!

করোনা আবহেও বছরের শেষ দিনে লক্ষ্মীলাভ হল কলকাতা মেট্রোর। শুক্রবার বছরের শেষ দিনে ২৭৬ ট্রেনে মোট ৩ লক্ষ ৬৪ হাজার ৫৩৯ জন যাত্রী চাপলেন মেট্রোয়

Share:

নিজেস্ব প্রতিনিধি: করোনা আবহেও বছরের শেষ দিনে লক্ষ্মীলাভ হল কলকাতা মেট্রোর। শুক্রবার বছরের শেষ দিনে ২৭৬ ট্রেনে মোট ৩ লক্ষ ৬৪ হাজার ৫৩৯ জন যাত্রী চাপলেন মেট্রোয়। করোনার বাড়বাড়ন্তে যখন কার্যত সাড়ে সর্বনাশ দশা রাজ্যের, তখন কলকাতা মেট্রোর পৌষমাস। কারণ এই বিপুল সংখ্যক যাত্রীর জেরে একদিনেই ভাঁড়ার ভরে উঠল কলকাতা মেট্রোর। মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে সর্বাধিক যাত্রী উঠেছেন বা নেমেছেন দমদম স্টেশনে। শুক্রবার ২০২১ সালের শেষদিনে শুধুমাত্র কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৯৫৪ জন। আর সে দিনই মোট ৩ লক্ষ ৬৪ হাজার ৫৩৯ জন মেট্রোয় উঠেছেন। যদিও এর প্রভাব আসতে আরও দুই-তিন দিন হবে। তবে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ভবিষ্যতবানী করছেন আগামী কয়েকদিনে কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাবে।

কলকাতা মেট্রো সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার দমদম স্টেশন দিয়ে মোট ৪৯ হাজার ৪৮৪ জন যাতায়াত করেছেন। যা অন্যান্য মেট্রো স্টেশনের মধ্যে সর্বোচ্চ। আবার এসপ্লানেড স্টেশনে উঠেছেন-নেমেছেন ২৭ হাজার ২৭৬ জন। রবীন্দ্র সদনে ২৩ হাজার ৮৮১ জন এবং পার্কস্ট্রিটে ১৫ হাজার ৮৫১ জন যাতায়াত করেছেন। যদিও কলকাতা মেট্রোর কর্তারা বলেছেন, ওই দিন মেট্রো স্টেশনগুলিতে কড়া নজরদারি ছিল। প্রতিটি স্টেশনে বাড়তি আরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছিল। যা ক্রমাগত নজর রেখেছিলেন কেউ মাস্ক ছাড়া ট্রেনে উঠছেন কিনা। দমদম, পার্কস্ট্রিট, এসপ্লানেড, ময়দান বা কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে বাড়তি বুকিং কাউন্টার খোলা হয়েছিল ভিড় এড়ানোর জন্য। বাড়তি ট্রেনও দেওয়া হয়েছিল। কিন্তু কলকাতার অন্যতম ‘লাইফ লাইন’ মেট্রো রেলের কামরায় বাঁধ ভাঙা ভিড় আটকানো যায়নি। ফলে কামরায় ছিল ঠাসাঠাসি ভিড়, যা আশঙ্কার কালো মেঘ তৈরি করছে কলকাতা ও শহরতলির আকাশে।

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য