সিভিল সার্ভিস পরীক্ষার জন্য রবিবার চলবে অতিরিক্ত মেট্রো

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র অতিরিক্ত মেট্রো চলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (Civil Services Exam) পরীক্ষার জন্য অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র অতিরিক্ত মেট্রো চলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মেট্রো রেল সূত্রে খবর, প্রতি রবিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ১৩০ টি মেট্রো চলে। তবে ২৮ মে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ১৪৬টি মেট্রো চলবে। শুধু তাই নয় বদল করা হচ্ছে চালুর সময়েও। অন্যান্য রবিবার তুলনায় দু’ঘণ্টা আগে থেকেই ২৮ তারিখে মেট্রো চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, রবিবারগুলিতে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো চালু হয় সকাল ৯টায়। তবে আগামী রবিবার পরীক্ষার জন্য সকাল সাতটা থেকেই মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘২৮ মে রবিবার সিভিল সার্ভিস পরীক্ষা হবে। সেই জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ পাওয়ার ব্লকের যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি আপাতত বাতিল করা হয়েছে। ওইদিন প্রথম ট্রেন চালু হবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে সকাল সাতটায়। তবে শেষ ট্রেনটি রাত্রি ৯টা ২৭ মিনিটে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরে থাকছে।’

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান