এই মুহূর্তে

বেআইনি নির্মাণ রুখতে নয়া অ্যাপ কলকাতা পুরসভার

নিজস্ব প্রতিনিধিঃ গার্ডেনরিচ কাণ্ডের পর নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। এবার বেআইনি নির্মাণের খবরাখবর রাখতে নয়া অ্যাপ শুরু করল পুরসভা।  নয়া সেই অ্যাপ হল  “কে এম সি এমপ্লয়ি”।  জানা গিয়েছে, এই অ্যাপের মাধ্যমে ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেবে পুরসভা।

কীভাবে এই অ্যাপের মাধ্যমে নজর রাখবে পুরসভা? কোথাও নির্মাণকাজ করে ইঞ্জিনিয়াররা প্রতিদিন অ্যাপের সাইট ভিজিট করে অ্যাপে তথ্য ও ছবি পাঠাতে হবে। আর এই অ্যাপের ওপর নজর রাখবে বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা । তারা ডিজির কাছে এই  রিপোর্ট পাঠাবে। তবে কিভাবে এই ছবি অ্যাপের সাইটে আপলোড করবে ইঞ্জিনিয়াররা সেটার জন্যই ট্রেনিং শুরু  করবে কলকাতা পুরসভার আইটি কর্মীরা। 

উল্লেখ্য, গত ১৭ মার্চ রাত বারোটা নাগাদ কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেনরিচের ফতেহপুরের ব্যানার্জিপাড়ায় একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত ১২ জন প্রাণ হারিয়েছেন। তারপরেই নড়েচড়ে বসে কলকাতা পুরসভা। তড়িঘড়ি বৈঠকে বসেন মেয়র ফিরহাদ হাকিম।  আর  বৈঠকের পর নতুন করে নোটিফিকেশন  জারি হয় কমিশনের তরফে। সেখানে বলা হয় কলকাতা পুরনিগমের ৪০১ এর এ ধারা অনুযায়ী অবৈধ নির্মাণকারীর পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। এছাড়াও একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে প্রতিদিন নিজের ওয়ার্ডে ঘুরতে হবে। অবৈধ নির্মাণ চিহ্নিত করে কাজ বন্ধ করতে হবে। আর এরপরেই শনিবার নয়া অ্যাপ আনল কলকাতা পুরসভা।

Published by:

Share Link:

More Releted News:

দিল্লিতে ইডির জরুরি তলব আইপ্যাকের প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে

ভোটের আগেই কি উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? বড় খবর দিল সংসদ

পহেলা বৈশাখে ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি ,কোন কোন জেলায় ,আপডেট দিল আবহাওয়া দফতর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে তল্লাশি এবং নজরদারি করতে নির্দেশ কমিশনের, দাবি তৃণমূলের

CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ কবে? কীভাবে দেখবেন রেজাল্ট? জানুন

প্রথম দফা ভোটের দোড়গোড়ায় বাংলা, রণকৌশল বৈঠকের ডাক অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ