পার্ক স্ট্রিট থানার শ্লীলতাহানির ঘটনার পরে কলকাতা পুলিশের নয়া নির্দেশিকা জারি

কলকাতা পুলিশের ভাবমূর্তি নষ্ট হতে পারে, এমন কোনও কাজ বরদাস্ত করা হবে না বলেই বার্তা দেওয়া শুরু হয়েছে বিভিন্ন নির্দেশিকার মাধ্যমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্ক স্ট্রিট থানায়(Park Street PS) মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি কাণ্ডের(Molestation Case) পর নতুন করে একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ(Kolkata Police)। নির্দেশিকায় বলা হয়েছে, কর্তব্যরত অবস্থায় কোনও পুলিশ কর্মী থানা বা ফাঁড়িতে বসে মদ্যপান করতে পারবেন না। এমনকী ডিউটি শেষ হওয়ার পরও থানায় বা ফাঁড়িতে বসে কিংবা ব্যারাকে মদ্যপান করা যাবে না। সংশ্লিষ্ট থানার ওসিদের এ বিষয়ে কড়া নজরদারি চালাতে হবে বলে নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের শীর্ষকর্তারা। আগামী দিনে কলকাতা পুলিশের থানা ও ফাঁড়িতে মদ্যপ অবস্থায় কোনও পুলিশকর্মী ধরা পড়লে, তাঁকে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে লালবাজার থেকে ওসিদের ইঙ্গিত দেওয়া হয়েছে।    

আরও পড়ুন, দিঘায় বাধ্যতামূলক হচ্ছে, রুম ভাড়ার তালিকা হোটেল-লজের সামনে টাঙিয়ে রাখা

গত ৪ অক্টোবর মাঝে রাতে পার্ক স্ট্রিট থানার রেস্ট রুমে পুজো উপলক্ষ্যে এক মহিলা সিভিক ভলান্টিয়ারের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার সময় মদ্যপ অবস্থায় থাকা এসআই অভিষেক রায় শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। তাঁকে সেই ঘটনায় প্রথমে সাসপেন্ড করা হয়েছিল। পরে গ্রেফতারও করা হয়। যদিও তিনি জামিন পেয়েছেন আদালত থেকে। তারপরই লালবাজারের(Lalbazar) এই নির্দেশিকা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কলকাতা থানার ওসিদের একাংশ। পাশাপাশি ওই নির্দেশিকায় বলা হয়েছে, থানা ও ফাঁড়িতে অভিযোগ জানাতে আসা নাগরিকদের মুখোমুখি হওয়ার সময় অবশ্যই পুলিশ কর্মীদের বডি ক্যামেরা অন করে রাখতে হবে। যাতে পরবর্তী সময়ে কোনও বিতর্ক না দেখা দেয়।   

আরও পড়ুন, নতুন রেশন কার্ড করাতে গেলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক করল রাজ্য

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ওসিদের একাংশের দাবি, এমনিতে থানায় নাইট ডিউটিতে মহিলা পুলিশকর্মীরা থাকেন না। তবে মহিলা সিভিক ভলান্টিয়াররা থাকতেন। সূত্রের খবর, পার্ক স্ট্রিট কাণ্ডের পর সিভিকদের আর নাইট ডিউটি দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার থেকেও বড় কথা, আর জি কর কাণ্ড পরবর্তী সময়ে কলকাতা পুলিশের ভাবমূর্তি(Image) নষ্ট হতে পারে, এমন কোনও কাজ বরদাস্ত করা হবে না বলেই বার্তা দেওয়া শুরু হয়েছে। তাই বেলাগাম হওয়ার কোনও ঘটনা চোখে পড়লেই সংশ্লিষ্ট পুলিশকর্মী বা আধিকারিকদের বিরুদ্ধে যে লালবাজার কড়া পদক্ষেপ করবে কার্যত সেই বার্তাই দিয়ে দেওয়া হয়েছে।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল