এই মুহূর্তে

পশ্চিমী ঝঞ্ঝার জেরে আপাতত শনিবার থেকে বঙ্গে শীত বিদায় নেবে

 নিজস্ব প্রতিনিধি: আগামী ২০ জানুয়ারি নাগাদ উত্তর-পশ্চিম ভারতে সৃষ্টি হওয়া একটি পশ্চিমী ঝঞ্ঝা আমাদের রাজ্যে প্রবেশ করবে। এর ফলে বঙ্গোপসাগরের ওপর বিপরীত ঘূর্ণাবর্তার সৃষ্টি হবে। তার প্রভাবে ২২ শে জানুয়ারি রাত থেকে বঙ্গে ঠান্ডার প্রকোপ কমতে শুরু করবে। আগামী ২৩ ও ২৬ শে জানুয়ারি বঙ্গে শীতের প্রকোপ অনেক কম থাকবে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipur Weather Office)পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।

তিনি বলেন, ২৩ শে জানুয়ারি নেতাজীর জন্মদিন এবং ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উষ্ণ থাকবে । আগামী সপ্তাহে কার্যত শীত উধাও হবে অনুমান আবহাওয়াবিদদের।আগামী ২৪ ঘন্টা কলকাতা (Kolkata) সহ রাজ্যে একই রকম আবহাওয়া থাকবে। তারপর থেকেই হু হু করে বাড়বে তাপমাত্রা। ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারির মধ্যে কলকাতার তাপমাত্রার পারদ ২০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। আগামী ২৪ ঘন্টায় কোথাও কোন বিশেষ সর্তকতা না থাকলেও দার্জিলিং- এ হালকা বৃষ্টির (Rain)সম্ভাবনা থাকছে।

আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হবে বিপরীত ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তুরে হাওয়া। আর বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্পে ঢুকবে এ রাজ্যে।
তাই আপাতত কমছে শীত। তাপমাত্রা কমার কোন লক্ষণ নেই। পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলে আবার উত্তুরে হাওয়ায় কতটা প্রভাব থাকে সেদিকেই নজর থাকছে আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদদের।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ