বউকে ডিভোর্সের চিঠি পাঠানো বিজেপি নেতাদের থেকে নারী-সম্মানের পাঠ নয়: কুণাল

বউকে ডিভোর্সের চিঠি পাঠানো বিজেপি নেতাদের থেকে নারী-সম্মানের পাঠ নেব না বলে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে (Saumitra Khan) তোপ দাগলেন কুণাল ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বউকে ডিভোর্সের চিঠি পাঠানো বিজেপি নেতাদের থেকে নারী-সম্মানের পাঠ নেব না বলে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে (Saumitra Khan) তোপ দাগলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার সাংবাদিক বৈঠকে (Press Meet) বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদের উদ্দেশ্য এই মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

প্রসঙ্গত ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানজনক মন্তব্য করা হয়েছে বলে মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে নিন্দা জানিয়ে মন্তব্যের দায় না নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে পথে নেমেছে বিরোধী দল বিজেপিও। বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিষয়টি নিয়ে জাতীয় মহিলা কমিশনকে চিঠি দিয়েছেন। চিঠিতে অখিল গিরিকে অবিলম্বে গ্রেফতার ও তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। অখিল গিরির বিধায়ক পদ অবিলম্বে খারিজের দাবি জানিয়েছেন সৌমিত্র। পাশাপাশি, বিজেপির তরফে অখিল গিরির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অখিল গিরির মন্তব্যকে সমর্থন না করলেও বিজেপির পথে নামা নিয়ে কটাক্ষ করেছে জোড়াফুল শিবির। শনিবার সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, যে সৌমিত্র খাঁ নিজের স্ত্রী বিজেপি ছাড়ার কারণে ডিভোর্সের চিঠি পাঠান, সেই বিজেপি নেতাদের কাছ থেকে নারী-সম্মানের কোনও পাঠ তৃণমূল কংগ্রেস নেবে না। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আরও বলেন, অখিল গিরির মন্তব্যকে দল সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস আদিবাসীদের পাশে আছে, ছিল, থাকবে। শনিবার বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে দলের টুইটার হ্যান্ডেলে নিন্দা জানানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরম শ্রদ্ধেয় বলে উল্লেখ করা হয়েছে সেই টুইটে। তৃণমূল কংগ্রেসের তরফে টুইটারে লেখা হয়েছে, ‘ভারতের মাননীয় রাষ্ট্রপতি, দ্রৌপদী মুর্মু আমাদের পরম শ্রদ্ধেয়। আমাদের দলের বিধায়কের করা দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র নিন্দা করে স্পষ্ট করে জানানো হচ্ছে যে আমরা এই ধরনের বিবৃতি সমর্থন করি না। নারীর ক্ষমতায়নের যুগে এ ধরনের দুর্ব্যবহার অগ্রহণযোগ্য।’

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

‘বাম-তৃণমূল জমানায় বাংলায় শিল্পের পরিবেশ ছিল না’, বণিকসভার অনুষ্ঠানে বললেন শমীক

বিদেশ সচিব বিক্রম মিস্রীর মেয়াদ এক বছর বাড়াল কেন্দ্র

‘হাতে বিয়ারের বোতল, মুখে গালির ফোয়ারা’, প্রকাশ্যে কেতনের বাগদত্তা সিয়ার ভিডিও

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র