পুজো ঘিরে অনলাইনে প্রতারণার ফাঁদ! ৩০টি ভুয়ো ই-কমার্স সাইট সম্পর্কে সতর্ক করল লালবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি :  সদ্য পার হয়েছে গণেশপুজো। সেপ্টেম্বর মাসেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আকাশে পেঁজা তুলোর মেঘ ও রাস্তার ধারে কাশের মেলা জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে। অনেকদিন আগে থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল তৈরি কাজ।

পুজো মানেই কেনাকাটা। গড়িয়াহাট, নিউমার্কেট, দক্ষিণাপণ, হাতিবাগানে এখন হাঁটাই দুষ্কর হয়ে ওঠে। ভিড়ে চোটে নাভিশ্বাস ওঠে। কিন্তু কাজের ব্যস্ততা থাকায় সব সময় দোকানে গিয়ে কেনা সম্ভব হয়না। আবার অনেকেই এই ভিড় এড়াতে অনলাইনের ওপর ভরসা করেন। অনলাইনে ফাঁদ পেতেছে প্রতারকরা। ই-কমার্সকে হাতিয়ার বানিয়ে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এখন সবার হাতে হাতে স্মার্ট ফোন। তার মাধ্যমেই অনলাইনে পছন্দের জিনিস মুহূর্তের মধ্যে কিনে নিতে পারছেন। তার জন্য ভিড়ের মধ্যে যেতে হবে না। জামাকাপড় থেকে শুরু করে সাজগোজ, জুতো সহ একাধিক জিনিস নিজের পছন্দ মতো কিনে নিতে পারছেন। পুজোর কেনাকাটা শুরু হতেই ই-কমার্সের ফাঁদ পেতেছে প্রতারকরা। ইতিমধ্যে লালবাজারের কাছে একাধিক অভিযোগ জমা পড়ছে। তদন্তে নেমেছে সাইবার বিভাগ। ইতিমধ্যে ৩০টির বেশি ভুয়ো ই কমার্স ওয়েবসাইটকে চিহ্নিত করা হয়েছে। সেই ভুয়ো ই কমার্স সাইটের ফাঁদে পড়ে টাকা খোয়ানোর অভিযোগ উঠছে। পুজোর মুখে এই প্রতারণা বৃদ্ধি পেয়েছে। সচেতনতা বাড়াতে প্রচার শুরু হয়েছে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কলকাতার এক তরুণী জুতো কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। ফেসবুকের মাধ্যে পরিচিত ওই ই-কমার্স সংস্থা জুতোর বিজ্ঞাপন দিয়েছিল। সেখানে জুতোর দামে ভালই ছাড় দেওয়া হয়। বিজ্ঞাপনের উপর ক্লিক করে সাইটে ঢুকে সেই ছাড় পাবেন বলে দেখেন ওই তরুণী।। ৮ হাজারের জুতো ৫ হাজার ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে দেখে কিনে নেন ওই তরুণী। অনলাইনেই পেমেন্ট করেন।৩ দিনের মধ্যে ওই জুতো আসার কথা থাকলেও সেই জুতো আসেনি। ওই ই-কমার্স সংস্থার সঙ্গে যোগাযোগ করলে জানা যায় পুরো ‘অর্ডার ডিটেইলস’টাই ভুয়ো। সংস্থার কাছে তার কোনও অস্তিত্ব নেই। তারপরেই ওই তরুণী বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। কলকাতা পুলিশের কাছে অভিযোগ করেন তরুণী। সাইবার বিভাগের পক্ষ থেকে জানা গিয়েছে এমন একাধিক অভিযোগ এসেছে।

একই লোগো ও নাম ব্যবহার করে ভুয়ো ওয়েবসাইট ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে। লালবাজারের পক্ষ থএকে জানানো হয়েছে, পরিচিত ই-কমার্স সাইটের অ্যাপ বা বৈধ ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারেন। কিন্তু, বড় ছাড় দেওয়ার ক্ষোত্রে সতর্ক হতে হবে।

‘এখনই রাজনীতিতে নামার সময় নয়’, CJP-র ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা অভিজিৎ দীপকের

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস

হিমাচলে বাড়ি ভেঙে প্রাণ গেল মা-মেয়ের, গুরুতর আহত ২ শিশু

দু’দশকের অপেক্ষার অবসান! মুখ্যমন্ত্রীর হাতেই হবে রঘুনাথপুরে ৩৬০০ কোটির শিল্পের সূচনা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন ফেটে ঝলসে গেল যুবকের গোপনাঙ্গ

৫.৫ মাত্রার মৃদু কম্পন লাদাখের লেহ-তে, আতঙ্ক এলাকাজুড়ে

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?