বারাসতে প্রার্থী বদল বামেদের, বরানগরে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বারাসত লোকসভা কেন্দ্রে প্রার্থী বদল করল ফরওয়ার্ড ব্লক। প্রবীর ঘোষের বদলে প্রার্থী করা হল সঞ্জীব চট্টোপাধ্যায়কে। অন্যদিকে বরাহনগরে বামেদের প্রার্থী করা হল তন্ময় ভট্টাচার্যকে।

কয়েক দিন আগেই বারাসতে প্রার্থীর নাম ঘোষণা করে বামেরা। বামেদের তরফে ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষের নাম ঘোষণা করা হয়। কিন্তু নাম ঘোষণা হওয়ার পর থেকে প্রবীরের বিরুদ্ধে অভিযোগ আসতে থাকে যে তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক রাখছেন। বিজেপির শিক্ষক সংগঠনের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলে জানা যায়। এই খবর প্রকাশ্যে আসার পর এদিন বৈঠক করে বামেরা। বামেদের তরফে ঠিক হয়, প্রবীর ঘোষ নয়, বারাসত কেন্দ্রে প্রার্থী হবেন সঞ্জীব চট্টোপাধ্যায়। সঞ্জীববাবু ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক। পাশাপাশি তিন বারের কাউন্সিলারও তিনি। ২০০৫, ২০১০ ও ২০১৫ সালে পর পর তিনবার বারাসত পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন তিনি। বারাসত পুরসভার ভাইস চেয়ারম্যানের পদও সামলেছেন তিনি। এবার এই বারাসত লোকসভা কেন্দ্র থেকেই লোকসভা ভোটে লড়বেন সঞ্জীববাবু। জানা যাচ্ছে, ঘাটাল কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীর নাম বদল হতে পারে। তাঁর বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগের অভিযোগ উঠেছে।

এদিকে বরাহনগর কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামেরা। বরাহনগর কেন্দ্রে বামেদের প্রার্থী করা হল তন্ময় ভট্টাচার্যকে। ওই কেন্দ্রে ইতিমধ্যে তৃণমূল ও বিজেপির তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বরাহনগরে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে।

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

বিশ্বকর্মা পুজোয় রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং কারিগর-শ্রমিকদের শ্রদ্ধা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার

সাতসকালে দালের খরকিয়ার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গায়ক

রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! পুজোর মুখে খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল-এক্সপ্রেস 

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর