আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, কর্মীসভায় নামছেন অশীতিপর বামফ্রন্ট চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট।

এদিকে বিজেপি এখনও তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। সেখানে গেরুয়া শিবিরকে টেক্কা দিয়ে লাল প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট। গত পাঁচ বছর ধরে শূন্য হাতে ফিরতে হয়েছে বামেদের। ৩৪ বছর যে তারা ক্ষমতায় ছিল সেটাই মানুষ ভুলতে বসেছে। তাই এবার অশীতিপর বয়সেই নিজের কাঁধে প্রচারের দায়িত্ব তুলে নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বামেরা যে সব আসনে টক্কর দিতে পারে সে সব আসনগুলিতে কর্মীসভা করবেন বিমান বসু বলে সূত্রের খবর। পার্টির নেতৃত্বকে নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কর্মীসভা করবেন বলে সূত্রের খবর।

অন্যদিকে আজ, সোমবার বামফ্রন্টের পক্ষ থেকে সিতাই, আলিপুরদুয়ার, চোপড়া, ইসলামপুর, লালগোলা, ফলতা, হরিহরপাড়া, হরিণঘাটা, ভাটপাড়া, এন্টালি, শ্যামপুকুর, বাগনান, চন্দ্রকোণা, গড়বেতা এবং শালতোড়ার প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। এবার কংগ্রেসের সঙ্গে জোট হয়নি বামেদের। আইএসএফের সঙ্গে ২৯টি আসনে সমঝোতা হয়েছে। তবো আইএসএফ এমন চারটি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে, যেখানে বামফ্রন্ট ইতিমধ্যেই তাদের প্রার্থী দিয়ে দিয়েছে। সুতরাং আইএসএফের সঙ্গে জোটের জট পুরোপুরি কাটেনি।

তাছাড়া এই পরিস্থিতিতে নিজের কাঁধেই প্রচারের দায়িত্ব তুলে নিলেন বিমান বসু। বুঝিয়ে দিলেন বয়স তো মাত্র একটা সংখ্যা। আজও মানুষের কাছে তিনি ‘‌বিমান দা’‌। নানা জায়গায় কর্মীসভা করবেন বামফ্রন্ট চেয়ারম্যান। বুধবার যাদবপুরে কর্মীসভা করবেন বিমান বসু। তারপর আরও কিছু জায়গায় কর্মীসভা করতে পারেন বিমান বসু। হুগলির উত্তরপাড়ায় বিমান বসু কর্মীসভা করবেন বলে সূত্রের খবর। তাতে কি শূন্যের গেরো কাটবে? উঠছে প্রশ্ন।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ