শিক্ষক দিবসের অনুষ্ঠানে চাকরিহারাদের জন্য বড় ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : স্কুলে একাধিক শূন্য পদ পড়ে রয়েছে। প্রায় ২১ হাজার শূণ্যপদ রয়েছে। মামলার কারণে নিয়োগ আটকে রয়েছে। ধনধান্য অডিটোরিয়াম থেকে শিক্ষক দিবস উপলক্ষ্যে এমনই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, শিক্ষক মেধা তৈরি করেন। তাঁদের হাতেই আগামীর মানুষ তৈরি হয়।

তিনি আরও বলেছেন, মামলার জন্য কারণে অনেক শিক্ষকের চাকরি চলে গিয়েছে। কিন্তু এই শিক্ষকরাই মানুষ তৈরি করেন। চাকরিহারাদের জন্য আইনি পথে কিছু ব্যবস্থা করবেন। বাংলাই বিশ্বকে পথ দেখায়। শিক্ষক হতে না পারলে গ্রুপ সি পদে কাজ করার কথাো বলেছেন তিনি। নাম না করে বিরোধীদের নিশানা করেছেন তিনি। বার বার বলেছেন, কেউ কেউ কোর্টে গিয়ে মামলা করছেন। তারজেরেই আটকে রয়েছে স্কুলের নিয়োগ। ছাত্র-ছাত্রীদের তৈরি করেন শিক্ষক।

তিনি বলেছেন,  সেই মেধাই আসল মেধা, যে মানুষ তৈরি করে। সেই মেধাই আসল মেধা যে বিশ্বকে তৈরি করে। জেলার স্কুলগুলোর পারফর্মেন্স খুব ভাল। ১২ বিদ্যালয়কে সেরার শিরোপা দেওয়া হচ্ছে। শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হয়। এদিন দশম ও একাদশে কৃতী তোমাদের সংবর্ধনা দেওয়া হয়। ক্ষমতায় আসার সময় ১২ টি বিশ্ববিদ্যালয় ছিল। এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৭। আরও পাঁচটি বিশ্ব বিদ্যালয় তৈরি করা হবে। এদিন তাঁর কথায় উঠে এসেছে কন্যাশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথীর প্রসঙ্গ। বাল্য বিবাহ রোধ করতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাও এদিন বলেছেন মুখ্যমন্ত্রী।

গোটা রাজ্যে এখন চরম সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছেন শিক্ষকরা। সেই শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন চাকরিহারাদের জন্য আইনি পথে কিছু ব্যবস্থা করবেন। মুখ্যমন্ত্রী বলেছেন, অযোগ্য রা হয়তো শিক্ষক হতে পারবেন না তারা যাতে অন্তত গ্রুপ সির চাকরি পান তার ব্যবস্থা করা হচ্ছে। যারা ১০ বছর চাকরি করেছেন তারাও আজ অযোগ্য প্রমাণিত হচ্ছেন। তাঁদের পাশে থাকার কথাই বলেছেন তিনি।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত