হরিদেবপুররে অটোয় উদ্ধার বোমা, পিস্তল, গুলি

দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানার ৪১ পল্লি ক্লাবের সামনে একটি অটো থেকে উদ্ধার হল বোমা, পিস্তল ও গুলি। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খাস কলকাতার বুক থেকে একটি অটো(Auto) থেকে উদ্ধার হল বোমা, পিস্তল(Pistol) ও গুলি। পুলিশ ইতিমধ্যেই সেই সব জিনিস বাজেয়াপ্ত ও নিস্ক্রিয় করেছে। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে অটোটিও। যদিও ঘটনার পরে শনিবার দুপুর পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। তবে অটোটির নম্বর দেখে তার মালিককে শনাক্তকরণ করা হয়েছে। মজার কথা যে অটো থেকে এই সব বোমা, গুলি, পিস্তল উদ্ধার হয়েছে সেটি এমন একটি রুটে চলে যার বাস্তবে কোনও অস্তিত্বই নেই। ঘটনাস্থল দক্ষিণ কলকাতার(South Kolkata) হরিদেবপুর থানার ৪১ পল্লী ক্লাব সংলগ্ন এলাকা।  

জানা গিয়েছে, শুক্রবার রাতে ৪১ পল্লি ক্লাবের(41 Pally Club) সামনে একটি অটোকে দীর্ঘক্ষণ ধরে চালক ও যাত্রী ছাড়াই দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ লাগে স্থানীয় বাসিন্দাদের। তার জেরে তাঁরা খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ওই অটোটি থেকে ১৯টি বোমা, একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেন তাঁরা। অটোর মধ্যে বোমাগুলি রাখা ছিল একটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে। সেই ব্যাগের মধ্যে পাওয়া যায় একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি। অটোটি হরিদেবপুর(Haridevpur) এলাকার কোনও রুটে চলে না। বরঞ্চ তাতে লেখা ছিল পিছনে বিজয়গড় থেকে চক্রবেড়িয়া। যদিও এই ধরনের অটোর কোনও রুটই নেই কলকাতা শহরে। ৪১ পল্লি ক্লাবের সামনের যে রাস্তায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে সেটি বেশ সরু এবং বেশ ব্যস্ত। সেই রাস্তায় কীভাবে এই অটো এল? কেনই বা অটোর ভিতরে এতগুলি বোমা, আগ্নেয়াস্ত্র এবং বুলেট মজুত করে রাখা ছিল? এর নেপথ্যে কোনও বড়সড় নাশকতার ছক ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।  

কে কখন ওই অটো ৪১ পল্লী ক্লাবের সামনে রেখে গেল সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে তাঁরা ক্লাবের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখছে বলেই জানা গিয়েছে। একই সঙ্গে ওই এলাকার বাসিন্দাদের ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদও করতে চাইছে পুলিশ। পাশাপাশি ওই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান বোমাগুলি হয়তো দক্ষিণ ২৪ পরগনায় তৈরি হয়েছে এবং সেখান থেকেই কলকাতায় আনা হয়েছে। লুকানোর স্থান হিসেবে পরিত্যক্ত অটোকে বেছে নেওয়া হয়েছিল। একই সঙ্গে পুলিশ এটাও দেখছে, এত অস্ত্র কাদের মদতে কলকাতা শহরে ঢুকেছিল। তবে অটোর মালিকের সন্ধানে নেমে পুলিশ এটা জানতে পেরেছে যার নামে ওই অটোটি কেনা হয়েছিল তিনি অটোর ইএমআই পরিশোধ করতে না পারায় দিন ১৫ আগেই তাঁর কাছ থেকে অটোটি কেড়ে নেয় একটি ঋণপ্রদানকারী সংস্থা।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির