দিল্লি গিয়ে মোদির নাক কাটবে মমতা, হুঁশিয়ারি মদনের

ভবানীপুর ছাড়াও বাকি দুই আসনের নির্বাচনে এগিয়ে তৃণমূল। যে কোনও মুহূর্তে জয়ের ঘোষণা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১১ সালের বিধানসভা নির্বাচনের রেকর্ড ভেঙে বিপুল ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের উপনির্বাচবে নিকটতম বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে গো হারার হারিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮, ৮৩২ ভোটে নিকটতম বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কাকে হারিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয়ে সকাল থেকেই খুশির মেজাজে রয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তৃণমূল সুপ্রিমোর নির্দেশে সেজেগুজে ভবানীপুরে প্রচার করেছেন মদন মিত্র। আজ এই রায়ের পর খোশমেজাজে মদন মিত্র জানিয়েছেন, ‘মানুষ এখন জিজ্ঞেস করছেন জেট-চপার কোথায় গেল, নরেন্দ্র মোদি জবাব দাও। ইডি, সিবিআই কোথায় গেল, অমিত শাহ জবাব দাও। দিল্লির পথে যাচ্ছে কে, মমতা ব্যানার্জি আবার কে! বি ফর বেটিয়া, বি ফর ভবানীপুর, বি ফর বেঙ্গল, বি ফর ভারত।’

ভবানীপুরে মশাল জ্বালিয়ে বিজয় মিছিল করেছেন মদন মিত্র। তিনি আরও জানিয়েছেন, ‘দিল্লি গিয়ে মোদির নাক কাটবেন মমতা। এটা তো ট্রেলার, ইন্ডিয়া ওয়ানা হার বিটিয়া, ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি। মমতার হাত ধরে সামনে হাটি। ওহ লাভলি। ট্রেলার চলছে, পিকচার আভি বাকি হ্যায়। দিল্লি থেকে একটা করোনা শাহ আর একটা দাঁড়ি বালা কোথায়?’

ভবানীপুর ছাড়াও বাকি দুই আসনের নির্বাচনে এগিয়ে তৃণমূল। যে কোনও মুহূর্তে জয়ের ঘোষণা হবে। কিন্তু রাজ্যের তথা দেশের ভরকেন্দ্র ছিল ভবানীপুর। বাংলার ‘মিনি ভারতবর্ষের’ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আসনেই নিজের এলাকায় জিতে মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিতর্কিত রায়ের জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির