আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝুমুর শিল্পীদের সঙ্গে ধামসা-মাদলের তালে নাচলেন মদন মিত্র

নিজস্ব প্রতিনিধি: বাংলা রাজনীতির জগতের বর্ণময় চরিত্রের নাম মদন মিত্র। সবসময় ফুরফুরে মেজাজে থেকে মানুষকে আনন্দ দেওয়ার কাজ করে থাকেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। গতকাল বনগাঁতে গিয়ে দুর্গাপুজো উদ্বোধনে ‘ওহ লাভলি’ গান গেয়ে সকলের মন জয় করেন মদন মিত্র। আজ অর্থাৎ সোমবার আরও একধাপ এগিয়ে ধামসা ও মাদলের তালে নাচলেন মদন মিত্র।

এদিন চোরাবাগানের দুর্গাপুজোতে বিচারকের দায়িত্বে গিয়ে অন্য মুডে দেখা গেল মদন মিত্রকে। ধামসা ও মাদলের তালে নেচে সোশ্যাল মিডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দুতে মদন মিত্র। উৎসবের মরশুমে পুরোদস্তুর শিরোনামে মদন বাবু। কখনও পুজো স্পেশ্যাল গান গেয়ে, নাচ করে তাক লাগাচ্ছেন তো কখনও মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিমায় করছেন চক্ষুদান। ভবানীপুরের নির্বাচনের জন্য ‘ইন্ডিয়া ওয়ানা হার বিটিয়া’ গান গেয়ে চমক দেখিয়েছেন মদন মিত্র। সমালোচনা হলেও মানুষ পছন্দ করেছে গানটি। ‘উমা সম্মান ২১’-এর বিচারক হিসেবে চোরবাগানে গিয়েছিলেন মদন মিত্র। বেঁচে থাকার লড়াইয়ে পাশে থাকার জন্য এই শারদ সম্মান দেওয়া হচ্ছে। সেখানেই ঝুমুর শিল্পীদের সঙ্গে নেচে ওঠেন কামারহাটির বিধায়ক।

গতকালের দুর্গাপুজো উদ্বোধনে গান গাওয়া প্রসঙ্গে সংবাদমাধ্যমে মদন মিত্র জানান, ‘পুজোর উদ্যোক্তা ডাকু এবং জ্যোৎস্নার সঙ্গে আমার পুরনো সম্পর্ক। ডাকু এখন চেয়ারম্যান নেই তাই বলে তো সম্পর্ক হারিয়ে যেতে পারে না। ডাকুর আহ্বানে সাড়া দিয়ে আজকে এই পুজো উদ্বোধন করলাম।’

Published by:

Share Link:

More Releted News:

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ