মনিপুর ইস্যুতে প্রতিবাদ জানাতে পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও মুর্শিদাবাদ : মনিপুর ইস্যুতে এবার পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। মঙ্গলবার রাজ্য বিধানসভায় একথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)। প্রথমে কাল অর্থাৎ বুধবার দক্ষিণ কলকাতা থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে ।আগামীকাল বিকেল তিনটায় তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতিবাদ মিছিল হবে গড়িয়াহাট থেকে গোলপার্ক পর্যন্ত।তবে আগামী এক মাস যাবত প্রত্যেকটি সংগঠনিক জেলায় প্রত্যেকটি ব্লকেই মনিপুর ইস্যু নিয়ে মিছিল করবেন তারা।

আসলে মনিপুরের(Monipur)দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই লোকসভায় বিজেপি নিরব। বিরোধী জোট ইন্ডিয়ার(INDIA) তরফ থেকে এই নিয়ে চাপ তৈরি করা হলেও তাদের পুরনো অবস্থানে অনর শাসকদল। এই অবস্থায় পশ্চিমবঙ্গের মাটিতে আন্দোলনের পথ বেছে নিচ্ছে তৃণমূল ।বিশেষ করে এই বিষয়টির সঙ্গে যেহেতু মহিলাদের সম্মান জড়িয়ে তাই মহিলাদেরই ময়দানে নামাচ্ছে এই রাজ্যের শাসক দল। অন্যদিকে দীর্ঘ ৮০ দিন ধরে মনিপুরে যে সংঘর্ষ চলছে তার পরিণামে নারীদের উপর অকথ্য অত্যাচার- পরিস্থিতি দেখেও নিশ্চুপ রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)।

মূলত তারই প্রতিবাদে আজ (মঙ্গলবার) বিকেলে বহরমপুর শহর জুড়ে একটি ধিক্কার মিছিল করা হ’ল মুর্শিদাবাদ জেলা তৃণমূল সহ বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই মিছিলে সামিল ছিলেন শাওনি সিংহ রায়, অশোক দাস, নাড়ুগোপাল মুখার্জি, স্বরূপ সাহা সহ দলের অগণিত কর্মী ও সমর্থকরা। মঙ্গলবার বিকেলে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে শেষ হয় এই মিছিল।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি