‘স্বাস্থ্যসাথী কে দেবে পঞ্চায়েতগুলো না জিতলে!’ জনতাকে প্রশ্ন মমতার

‘স্বাস্থ্যসাথী কে দেবে পঞ্চায়েতগুলো না জিতলে? কন্যাশ্রী-শিক্ষাশ্রী-ঐক্যশ্রীর ছেলে-মেয়েরা কোথায় যাবে?’ প্রশ্ন মমতার আমজনতাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) ভোটগ্রহণের দিন। সেই দিনই ঠিক হয়ে যাবে রাজ্যের ১৯টি জেলা পরিষদের ৯২৮টি আসনে, ৩৪৩টি ব্লকের ৯ হাজার ২১৭টি পঞ্চায়েত সমিতির আসনে এবং ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি আসনে কারা জিততে চলেছেন। অস্বীকার করার উপায় নেই সেই নির্বাচনে যতই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক না কেন জয়ের পাল্লা ভারী থাকবে তৃণমূলেরই(TMC)। বিরোধীরা যদি রাজ্যে কোনও জেলা পরিষদ দখল করে তাহলে তা অঘটন হিসাবেই চিহ্নিত হবে। আবার পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও বিরোধীরা বোর্ড গঠন করার মতো অবস্থায় থাকলেও শেষ পর্যন্ত তা গঠন করতে পারবে কিনা সেটাও বড় প্রশ্ন হিসাবে উঠে আসবে। ঠিক এই রকম অবস্থায় শুক্রবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এক মহার্ঘ্য প্রশ্ন ছুঁড়ে দিলেন আমজনতার দিকে। ‘স্বাস্থ্যসাথী কে দেবে পঞ্চায়েতগুলো না জিতলে? স্বাস্থ্যসাথী কোথায় যাবে? কন্যাশ্রী-শিক্ষাশ্রী-ঐক্যশ্রীর ছেলে-মেয়েরা কোথায় যাবে?’

আরও পড়ুন ‘মানুষকে তাঁর অধিকার ফিরিয়েছি যা সিপিএম হরণ করেছিল’, দাবি অভিষেকের

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে শেষ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নবজোয়ার কর্মসূচী। সেই কর্মসূচীতেই এদিন হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। সেই মঞ্চ থেকেই মমতা প্রশ্ন ছুঁড়ে দেন আমজনতার দিকে। তিনি বলেন, ‘কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী রাজ্যের চেহার বদলে দিয়েছে। স্বাস্থ্যসাথী(Sasthasathi) কে দেবে পঞ্চায়েতগুলো না জিতলে? রাস্তা কে করবে? চাল বাড়িতে কে পৌঁছে দেবে? আমফান হলে উদ্ধার করে ত্রাণশিবিরে কে নিয়ে আসবে? কন্যাশ্রী-শিক্ষাশ্রী-ঐক্যশ্রীর ছেলে-মেয়েরা কোথায় যাবে? পেনশন হোল্ডাররা কোথায় যাবেন? স্বাস্থ্যসাথী কোথায় যাবে? পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস জিতলে আমাদের হাত, মানে জোড়াফুলের হাত শক্তিশালী হবে। কিছু কিছু লোক কাজ করে না। তাদের জন্য এবার আমরা নতুন সিস্টেম করছি। আমরা নিজেরা নজরদারি করব। আমি নিজেও দেখি। যেখানে যা কাজ বাকি আছে, সেগুলিও আগামীদিনে করে দেওয়া হবে। যেটুকু বাকি আছে, আমার ওপর ছেড়ে দিন। আমি করে দেব। যদি কেউ কোথাও কিছু না পেয়ে থাকেন, তাঁরা আমাকে সরাসরি জানাবেন। আমি নিজে প্রতি সপ্তাহে দেখে নিই, কার কী প্রয়োজন আছে।’

আরও পড়ুন ‘এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে কখনও হয়নি’, দাবি মমতার

অস্বীকার করার উপায় নেই যে, তৃণমূলের প্রতি আমজনতার সমর্থনের পিছনে একটা বড় কারণ হিসাবে থেকে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা আর্থসামাজিক প্রকল্পগুলি। কন্যাশ্রী থেকে রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে কৃষকবন্ধু, স্বাস্থ্যসাথী থেকে খাদ্যসাথী, সবুজসাথী থেকে গতিধারা, জয় জোহর থেকে জয় বাংলা, ইমাম ভাতা থেকে পুরোহিত ভাতা, ঐক্যশ্রী থেকে মেধাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বাংলার আমজনতার বেঁচে থাকার যন্ত্রণা অনেক কমিয়ে দিয়েছে। বিরোধীরা বার বার এই সব প্রকল্পগুলিকেই আক্রমণ করে যাতে তা বন্ধ করে দেওয়া হয়। যদিও এটা নিশ্চিত যে বাংলার বুকে তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলার মানুষ এই সব প্রকল্পের সুবিধা পাবেন। আর সেটা বুঝেই এদিন মমতা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আমজনতার দিকে।

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক