বাপুর আদর্শ তুলে ধরে গান্ধি জয়ন্তীতে গেরুয়া শিবিরকে তোপ মমতার

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জাতির জনককে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর আদর্শ তুলে ধরে গেরুয়া শিবিরকে তোপ দাগলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ গান্ধি জয়ন্তী(Gandhi Jayanti)। জাতির জনক মোহনদাস করমচাঁদ(Mohondas Karamchand Gandhi) গান্ধির জন্মদিবস। সেই দিনেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ট্যুইট করে জাতির জনককে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর আদর্শ তুলে ধরে গেরুয়া শিবিরকে(BJP) তোপ দাগলেন। ঘটনাচক্রে এদিন থেকেই দিল্লিতে শুরু হচ্ছে তৃণমূলের ধর্না কর্মসূচী। সেই কর্মসূচী ঠেকাতে একদিকে যেমন দিল্লির শাহি পুলিশ অতিসক্রিয়তা দেখানো শুরু করেছে তেমনি বিজেপিও কদর্য রাজনীতি শুরু করেছে। এই অবস্থায় এদিন মমতা গান্ধিবাদকে তুলে ধরেই নিশানা বানিয়েছেন পদ্মশিবিরকে। তবে এদিন মমতা তাঁর ট্যুইটে(Tweet) গেরুয়া শিবিরের নাম নেননি। তবে তুলে ধরেছেন এমন একটি সমাজ গড়ার স্বপ্ন যেখানে কোনও মানুষের অধিকার খর্ব হবে না, কেউ পিছিয়ে পড়বে না, দেশে শান্তি বিরাজ করবে এবং সমৃদ্ধি ও একতা বিরাজ করবে।

মমতা তাঁর ট্যুইটে লিখেছেন, ‘পবিত্র গান্ধি জয়ন্তী উপলক্ষ্যে আমার সেই মানুষটির প্রতি হ্ররদয় শ্রদ্ধায় ভরে গিয়েছে যিনি আমাদের জাতিকে কেবল স্বাধীনতার দিকেই নিয়ে যাননি বরং ন্যায় ও ন্যায়ের পথে পথও তৈরি করেছিলেন। গান্ধিজির সামাজিক ন্যায়বিচার এবং সমতার আদর্শ আজও তার সময়ে যেমন প্রাসঙ্গিক ছিল এখনও ঠিক ততটাই প্রাসঙ্গিক রয়েছে। আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা ওনার মূল্যবোধকে পুনঃপ্রতিষ্ঠা করি। দেশে ফিরিয়ে আনি শান্তি, সমৃদ্ধি, ভালবাসা এবং একতা। আসুন আমরা এমন একটি সমাজ গড়ার চেষ্টা করি যেখানে প্রতিটি নাগরিকের অধিকার কেউ খর্ব করবে না এবং কেউ পিছিয়ে পড়বে না।’ উল্লেখ্য, এদিন থেকে দিল্লিতে তৃণমূলের যে ধর্না কর্মসূচী শুরু হচ্ছে সেখানে মমতারও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু চিকিৎসকদের পরামর্শে তিনি এখন কলাকাতায় কালিঘাটের বাড়িতেই বিশ্রামে আছেন। তাই ওই কর্মসূচীতে তিনি এদিন যোগ দিতে পারছেন না।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত