জয়েন্ট এন্ট্রাসের ফলপ্রকাশে দেরি হওয়ায় দুঃখিত মমতা, মামলাকারীদের দু’নম্বরি বলে কটাক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরে জয়েন্টের ফল প্রকাশে দেরি হয়েছে। সেই নিয়ে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ থেকে দুঃখ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কিছু জটিলতার জন্য এবার রেজাল্ট বের হতে দেরি হয়েছে। কিন্তু এরজন্য রাজ্যের দোষ নেই। নিয়োগ জটিলতা এবং জয়েন্টের ফলপ্রকাশে দেরি নিয়ে মামলাকারীদের একাংশকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর কথায়, যারা কোর্টে করে। একাধিক কেস করে, তৃণমূলের নিন্দা করে। তারা দু’নম্বরি। তাঁদের জন্যই এবার জয়েন্টের রেজাল্ট বের হতে বা নিয়োগে দেরি হয়েছে। এদিন তাঁর কথায় উঠে এসেছে দারিদ্র্যের কথা। বলেছেন, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্র্য সীমার ওপরে নিয়ে আসা হয়েছে। ২০২৫ সালের মধ্যে সেই সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। যেটা ভারতবর্ষে সর্বশ্রেষ্ঠ।তিনি মনে করেন, ছাত্র-ছাত্রীরা মেধা রয়েছে। শিক্ষক-শিক্ষিকরা মেধা তৈরি করে।

তৃণমূল সুপ্রিমোর কথায় এদিন উঠে এসেছে কন্যাশ্রীর কথা। তিনি বলেছেন, পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কন্য়াশ্রী দেওয়া হচ্ছে। বিশ্বের কাছে এই প্রকল্প সমাদৃত হয়েছে। প্রায় ১কোটি উপভোক্তা কন্যাশ্রী পাচ্ছেন। পাশাপাশি তরুণের স্বপ্নে আমরা ৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। সাড়ে ১২ লক্ষ ছাত্র-ছাত্রী এই বছর সাইকেল পাবে। বিনামূল্যে স্কুল পোশাকও দেওয়া হবে। গর্ব করে তিনি বলেছেন, কন্যাশ্রী পৃথিবী সেরা হয়েছে। এখন এক কোটি ছুঁই ছুঁই। এক কোটি ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে। শিক্ষাশ্রী প্রকল্পে ১ কোটি ২৫ লক্ষ স্কলারশিপ পেয়েছেন পড়ুয়ারা। ‘স্টুডেন্ট্‌স ক্রেডিট কার্ড’-এর আওতায় ৯২ হাজার ছাত্রছাত্রী সুবিধা পাচ্ছেন।  পাশাপাশি সংখ্যালঘু পড়ুয়াদের জন্য বৃত্তি সংক্রান্ত তথ্যও তুলে ধরেন তিনি।

 

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক