‘চিত্ত যেথা ভয়শূন্য…’ রবি ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কবিগুরু কে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। মমতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উল্লেখ করে লিখেছেন, “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,

জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর

আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী

বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি…”

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে প্রাণের ঠাকুরকে অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। শুধু ২৫শে বৈশাখ নয়, প্রতিদিনই তাঁকে স্মরণ করা হয়। সকলের দিশায়, সকলের ভাষায়, সকলের আশায় – সবকিছুতেই রয়েছেন তিনি! সারা বিশ্ব তাঁর সৃষ্টির আলোকে আলোকিত।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবসে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তবে আজ অর্থাৎ শুক্রবার রাজ্য সরকারের পক্ষ থেকে রবি ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে একাধিক অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দিন রবীন্দ্র সদন প্রাঙ্গণেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই সম্পূর্ণ অনুষ্ঠান আয়োজন করেছে রাজ্য তথ্য সংস্কৃতি দফতর। জানা গিয়েছে, আজ অর্থাৎ শুকবার সেই অনুষ্ঠানেই যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে তিনি আশ্বস্ত করে বলেছেন প্যানিক না করতে। সরকার তাঁদের পাশে রয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির কথা ভেবেই চলতি বছরের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান খানিকটা অল্পের মধ্যে দিয়েই হচ্ছে বলে জানা গিয়েছে। তবে শীঘ্রই সমস্ত পরিস্তিতি শান্ত হওয়ার আশাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ