চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দড়ির বাঁধন থাকলেও বাংলা-বাংলাদেশের সম্পর্ক মধুর: মমতা

নিজস্ব প্রতিনিধি: ৪৫ তম আন্তজার্তিক কলকাতা বইমেলার থিম বাংলাদেশ। দীর্ঘ দু’বছর করোনা কাঁটায় অনুষ্ঠিত হয়নি কলকাতা বইমেলা। কিন্তু চলতি বছরে করোনার প্রকোপ কমতেই অনুষ্ঠিত হল কলকাতা বইমেলা। এবারের কান্ট্রি থিম বাংলাদেশ। সদ্য সমাপ্ত হয়েছে বঙ্গবন্ধু মুজিবর রহমানের ১৫০ তম জন্মবার্ষিকী। তাই বাংলাদেশকেই কান্ট্রি থিম করা হয়েছে। সোমবার বইমেলা উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন কাঁটাতারের বেড়া কিংবা দুই দেশের মধ্যে দড়ির বাঁধন থাকলেও একে অপরের সম্পর্ক গভীর।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘দুই বাংলার সম্পর্ক বহুদিনের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই দেশের জন্য জাতীয় সঙ্গীত লিখেছেন। তিনি বাংলার লোক। বাংলাদেশ-বাংলার সম্পর্ক চিরমধুর। দুই বাংলার সম্পর্কের সীমানা জোর করে বেঁধে দেওয়া যায়না, বাংলা ভাষায় কথা বলাই গর্বের। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই শুভেচ্ছা, তাঁর দীর্ঘায়ু কামনা করি। উনি খুব ভালো থাকুন। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে আমরা ছিলাম। ওটা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ছিল। দুই বাংলার সম্প্রীতি বজায় থাকুক।’ তবে সোমবার বইমেলায় বাংলাদেশের বিষয়ে এমনিই কথা বলেননি। দুই বাংলার সম্পর্কের দিকও তুলে ধরে হাসিনার জন্য আগামীর রাস্তা খোলা রাখলেন মমতা।

এদিনের বইমেলার শুভ উদ্বোধনে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দমকল মন্ত্রী সুজিত বসু, বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান সব্যসাচী দত্ত, সাংসদ দোলা সেন, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ