আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভবানীপুরে নানা মুডে ভোটপ্রচার সারলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনি মাটির মানুষ, জননেত্রী, পথ চলতি মানুষের সঙ্গে জনসংযোগ করাটাই তাঁর ইউএসপি। পদে মুখ্যমন্ত্রী হলেও আদপে তিনি মিশে থাকেন মানুষের সঙ্গে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই হলো আসল শক্তি। মানুষ। আর সেই মানুষের মাঝেই নিজেকে সারাজীবন রাখেন মমতা। আজ, রবিবার ঠিক তেমনটাই করলেন তিনি। চড়া রোদে একাধিক রোড শো। তারপরে তিনটি জনসভা। শেষে জনসংযোগ। ভবানীপুর অর্থাৎ নিজের কেন্দ্রের বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে করলেন আলাপ-চারিতা।

আরও পডুন: ‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

সবশেষে ভবানীপুরের যদুবাবুর বাজার থেকে সবজি কিনে ফিরলেন নিজের বাসভবনে। সেই সংক্রান্ত ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা। সঙ্গে তাতে তিনি লিখেছেন, ‘আজকের এই দিনটি আমার স্মৃতির আঙিনায় চিরস্মরণীয় হয়ে থাকবে। জনসভাগুলির পাশাপাশি ক্যামাক স্ট্রিটের দুটি সোসাইটি-সহ ভবানীপুর এলাকার বিভিন্ন হাই-রাইজ সোসাইটির মানুষদের সঙ্গে সাক্ষাৎ করলাম। মানুষের যে অভূতপূর্ব উৎসাহ এবং অকৃত্রিম ভালোবাসার ছোঁয়া পেলাম, তাতে আমি আপ্লুত। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বসিত আবেগ আজ অমোঘ ইঙ্গিত দিচ্ছে যে, আসন্ন নির্বাচনে মা-মাটি-মানুষের জয় নিশ্চিত হওয়া এখন কেবল সময়ের প্রতীক্ষা। মানুষের এই অবারিত ভালোবাসা ও অকুন্ঠ সমর্থনই আমাদের লড়াইয়ের প্রধান শক্তি। তাঁদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’

গতকাল, শনিবার চক্রবেড়িয়া এলাকায় বিজেপির তরফে ঝামেলা ও স্লোগানিংয়ের জন্য সভা বাতিল করেন মমতা। সেখানেই তিনি জানান, আজ, রবিবার পথসভা করে জবাব দেবেন। সেইমতোই প্রচার করেন এদিন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

‘মানবিক অভিষেক’, কনভয় থামিয়ে দুর্ঘটনায় জখমদের চিকিৎসার ব্যবস্থা করলেন তৃণমূল সাংসদ

ছৌ মুখোশ নিয়ে বিশেষ কর্মশালার স্বপ্ন অধরা, রঘু রাই-এর মৃত্যুর খবরে আক্ষেপ সুজিত কুমারের

‘হিন্দু-মুসলিমদের মধ্য়ে ঝগড়া লাগানোই কাজ বিজেপির’, তোপ তেজস্বীর

দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র জগদ্দল, গুলিবিদ্ধ CISF জওয়ান!

ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ