পা ভাঙলেও গলাটা কেটে যেতে পারত নন্দীগ্রামে, জানালেন মুখ্যমন্ত্রী

Share:

 

নিজস্ব প্রতিনিধি: ২০২১-এর নির্বাচনে নখ দাঁত বার করেই তৃণমূল কংগ্রেসকে চেপে ধরেছিল বিজেপি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ শানিয়েছিল গেরুয়া শিবির, এটা দাবি করে তৃণমূল। আর বুধবার চেতলার সভায় ভবানীপুরের নির্বাচনী প্রচারের গিয়ে নন্দীগ্রামের সেই দুর্ঘটনার কথা স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানিয়েছেন, ‘যে দিন মনোনয়ন জমা দিলাম পা-টা বারোটা বাজিয়ে দিল। এত বড় চোট লাগল, ডাক্তাররা বলেছিল আপনি বেরোতে পারবেন না। পুলিস কর্মীদের প্রতি কৃতজ্ঞ। হুইলচেয়ার করে দেড়মাস ঘুরে বেরিয়েছি। মিটিং করেছি। আসল ছবি দেখালে কাঁতরে উঠবেন। গোড়ালিটা চেপে দিয়েছিল। ভাগ্য ভালো মারা যাইনি। নন্দীগ্রামে দরজাটা যেভাবে চেপে ধরেছিল গলাটা কাটা যেত। পা-টা ঠিক হয়নি কিন্তু জেদে চলি আমি। সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছি। নরেন্দ্র মোদিরা যখন থেকে ক্ষমতায় এসেছে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি। কতটা দানবিক পার্টি কল্পনা করতে পারবেন না।’ 

এরপরেই সিপিএমের অত্যাচারের কথা স্মরণ করে এদিন চেতলাতে আসন্ন উপনির্বাচন নিয়ে প্রচার করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমার জীবনে অনেক আন্দোলন করেছি। লকআপে মৃত্যু হত আগে। ২১ দিন আন্দোলন করেছিলাম। সব বইয়ে লিখেছি। ১০৫টা বই প্রকাশিত হয়েছে। জানবার জন্য বলছি। ১৯৯৩ সালে আমার ধর্নার পর তৈরি হয়েছিল মানবাধিকার কমিশন। লক আপে মৃত্যু হয়ে পরিবারের লোক ক্ষতিপূরণ পায় এখন। এটা আমার আন্দোলনের জন্য। সিঙ্গুর আন্দোলনের জন্য ১৬ দিন আমরণ অনশন করেছি। বাঁচার কথা ছিল না। আমার দু’টো অপারেশন হয়েছে।’ 

তিনি আরও জানিয়েছেন, ‘অনেকে জানেন না, হাজরায় মেরে ক্ষান্ত হয়নি। ৩০ বছর সিপিএমের সঙ্গে লড়াই করেছি। মাথায় মেরেছে। অপারেশন হয়েছে আমার। গার্ডেনরিচে গুলি করে হত্যা করতে চেয়েছিল। একটি ছেলে হাত তুলেছিল বলে গুলিটা তাঁর হাত দিয়ে বেরিয়ে গিয়েছিল। আমার মাথাটা বাঁচে। আমার চোখ দুটো কাঁচ ঢুকে প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। একুশে জুলাই যখন মারল আমার শরীর থেকে দু’টো পার্ট বাদ হয়ে গিয়েছিল। আমি কখনও আপনাদের জানতে দিইনি। পরপর মার খেয়েছি।’ 

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

রামমন্দিরের ট্রাস্টের CEO পদে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন প্রাক্তন আইপিএস আধিকারিকরা

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

বৃহস্পতির কৃপায় অগস্টে ভাগ্যোদয় ৬ রাশির! জীবনে আসবে শুভ পরিবর্তন

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ব্লাড প্রেশার বাড়লে নুন খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত? জেনে নিন কি বলছে গবেষণা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস