মঙ্গলে ঘোষণা বুধে পা, DA দাবি পূরণে তাকিয়ে কর্মচারীরা

মুখ্যমন্ত্রীর মুখোমুখি বসে নিজেদের বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে সমস্যা তুলে ধরলে সমস্যা মিটবে বলে আশাবাদী আন্দোলনকারীদেরও একাংশ।    

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employee) একাংশ বিগত কয়েক মাস ধরে মহার্ঘ্য ভাতা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, কেন্দ্রের হারে রাজ্যকেও মহার্ঘ্য ভাতা বা DA দিতে হবে। সেই হারে যা বকেয়া জমা হয়ে রয়েছে, যার পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা তাও দিতে হবে। এই নিয়ে এখন সুপ্রিম কোর্টেও(Supreme Court) মামলা চলছে। তার মধ্যেই মঙ্গলবার নবান্নে(Nabanna) এক সাংবাদিক বৈঠকে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি এদিন জানিয়েছেন, কয়েকজন আন্দোলনকারী তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তিনি তাতে রাজী হয়েছেন এবং আগামিকাল অর্থাৎ বুধবার সেই বৈঠক হতে চলেছে নবান্নে। আর এই ঘোষণার পরে পরেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে বকেয়া DA পাওয়া নিয়ে। যদিও আগামিকালই সমস্যার সমাধান হয়ে যাবে এমন আশা কেউই করছেন না।

আরও পড়ুন পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে বায়রণ, নেপথ্যে হামলার সম্ভাবনা

কলকাতা হাইকোর্টের নির্দেশে এর আগে DA’র দাবিতে আন্দোলনরত নেতারা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেছিল। সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। কেননা রাজ্য সরকার কেন কেন্দ্রের হারে মহার্ঘ্য ভাতা দিতে পারছে না তা যেমন তুলে ধরা হয় তেমনি আন্দোলনকারীরাও নিজেদের দাবি থেকে একচুলও সরে না আসার বার্তা দেয়। সেই আন্দোলনের মধ্যেই আন্দোলনকারীদের একাংশ সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার জন্য আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি প্রসঙ্গেই এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এদের সঙ্গেই তিনি আগামিকাল একটি বৈঠকে বসছেন। কিন্তু তার মানে এটা নয় যে, রাজ্য সরকার তার অবস্থান বদল করছে। অর্থাৎ DA প্রদান ও তার হার ঠিক করা সবতাই রাজ্য সরকারের ঐচ্ছিক বিষয়, বাধ্যতামূলক নয়, এই অবস্থানেই থাকছে রাজ্য।

আরও পড়ুন মন বলছে যাই যাই, মুখে শুধু থেকে যাই

তবে তার পরেও অনেকে মনে করছেন সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলে কিছু একটা সমাধান সূত্র ঠিকই বার হয়ে যাবে। নবান্ন সূত্রের খবর, আগামিকাল দুপুর ৩টের সময়ে সেই বৈঠক হওয়ার কথা। সেই প্রসঙ্গেই এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘কয়েকজন কথা বলতে চেয়েছিলেন। তাঁদের সঙ্গে বসব’। তবে অনেকেই মনে করছেন, এই বৈঠক ইতিবাচক হবে। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বসে নিজেদের সমস্যা তুলে ধরলে সমস্যা মিটবে বলে আশাবাদী আন্দোলনকারীদেরও একাংশ।    

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা