বড় সিদ্ধান্ত কেন্দ্রের, এবার থেকে মুদি দোকানেও মিলবে ওষুধ

Share:

নিজস্ব প্রতিনিধি: মুদির দোকানে ওষুধ! শুনেছেন কখনও, আর অবাক হতে হবে না। এবার থেকে মুদির দোকানেও থাকবে ওষুধ। একটি সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে, যেই সমস্ত ওষুধ প্রেসক্রিসান ছাড়া কেনা যায় সেগুলিকে মুদির দোকানে রাখা যেতে পারে বলে ভাবছে মোদি সরকার।

আট থেকে আশি সকলেই জানেন ওষুধ বিক্রি করার জন্য ড্রাগ লাইসেন্স দরকার হয়। আর এই লাইসেন্স কেবল মাত্র ওষুধের দোকানকেই দেওয়া হয়। এভাবে চলে একটি লাইসেন্স প্রাপ্ত মেডিসিন শপ। এই চিরাচরিত পদ্ধতিতেই এবার বদল আনতে চলছে কেন্দ্রীয় সরকার।

জানা গিয়েছে, এবার থেকে বিনা ডাক্তারি পত্রে যে সমস্ত ওষুধ পাওয়া যেত তা এখন মুদির দোকানেও পাওয়া যাবে। এই বিষয় গত মাসেই ছাড়পত্র দিয়েছে দ্য ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড। এবার এই অনুমোদন যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেতিবাচক ইঙ্গিত দিয়ে দেয়। তাহলেই মুদি দোকানেও পাওয়া যাবে জ্বর, কাশির ওষুধ। তবে কোন কোন ওষুধ পাওয়া যাবে তা এখনও সম্পূর্ণ জানা যায়নি। সূত্রে খবর, অ্যান্টি অ্যালার্জি সংক্রান্ত, ব্যথার, কাশির সিরাপ, বিভিন্ন ধরণের মলম, হাঁপানি সংক্রান্ত মেডিসিন পাওয়া যাবে এই দোকানগুলিতে। যে সব মুদির দোকানে থাকবে ওষুধ সেখানে আলাদা করে কোন লোক রাখতে হবে না। একটি নূন্যতম লাইসেন্স তৈরি করতে হবে মুদির দোকানিদের। তবে জানা গিয়েছে কেন্দ্রী সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে এখন কার ওষুধ দোকানের মালিকরা। তবে সব কিছুই এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…