বড় খবর! বড়দিন থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা

কাজের দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো পরিষেবাও ঘনঘন করা হচ্ছে। এখন ২৭২ টি মেট্রো চলে সোম থেকে শুক্র

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আপাতত নিয়ন্ত্রণে রয়েছে করোনার সংক্রমণের গ্রাফ। তাই ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে সমস্ত পরিষেবা। ট্রেন, বাস স্বাভাবিক ভাবেই চলছে। মেট্রোও স্বাভাবিক করেছে পরিষেবা। টোকেন ফিরেছে মেট্রোতে। এবার যাত্রী পরিষেবায় আরও একধাপ এগোল মেট্রো কর্তৃপক্ষ। বড়দিনের দিন যাত্রী পরিষেবার কথা মাথায় রেখেই বাড়ানো হচ্ছে মেট্রো।

২৫ ডিসেম্বর সারাদিনে ২৩০ টি মেট্রো চলবে বলে জানা গিয়েছে। এখন ২২০ টি মেট্রো চলে শনিবারে। আর এই বর্ধিত পরিষেবা বড়দিন থেকেই লাগু হয়ে যাবে প্রতি শনিবারের জন্য। মূলত বড়দিনের দিন আমজনতার ঢল নামে পার্ক স্ট্রিটে। ক্রিসমাস কার্নিভাল দেখতে হাজির হন বহু মানুষ। তাই মেট্রো পরিষেবা বাড়িয়ে ভিড় এড়াতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। বড়দিনের সঙ্গেই শহরে শুরু হয়ে যাবে ইংরেজির নতুন বছর বরণের সপ্তাহ, তাই আরও বেশি মেট্রো নামানো হচ্ছে সেই কথা মাথায় রেখেই।

জানা গিয়েছে, কাজের দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো পরিষেবাও ঘনঘন করা হচ্ছে। এখন ২৭২ টি মেট্রো চলে সোম থেকে শুক্র। সেই জায়গায় ২৭৬ টি মেট্রো চলবে কাজের দিনে। অর্থাৎ চারটি মেট্রো বাড়ানো হল সোম থেকে শুক্রবারে। আগামী ২৭ ডিসেম্বর থেকে চালু হবে এই পরিষেবা।

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক