ওড়িশাতে কিশোরীকে হত্যার চেষ্টা ঘটনা ‘প্রধানমন্ত্রীর বেটি পোড়াও প্রকল্প’ বলে মন্তব্য শশী পাঁজার

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিজেপি শাসিত ওড়িশাতে একজন কিশোরীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার যে ঘটনা ঘটল তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(PM Narendra Modi) রাজনৈতিক নিশানা করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এই ঘটনা প্রসঙ্গে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন বৃদ্ধি বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প। কিন্তু এখন তো মনে হচ্ছে ওই স্লোগান বদলে হয়েছে বেটি পোড়াও প্রকল্প। মন্ত্রী শশী পাঁজা(Minister Sashi Panja) বলেন, এই ঘটনার পর জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় শিশু সুরক্ষা কমিশন তারা কোথায়? এই সংস্থাগুলি কি শুধুমাত্র দেশের যেখানে যেখানে বিজেপি বিরোধী সরকার আছে সেখানে কোন ঘটনা ঘটলে তারা তৎপর হয়ে ওঠে?

বিজেপি শাসিত রাজ্যে কোন ঘটনা ঘটলে তারা উধাও হয়ে যায় কেন প্রশ্ন শশী পাঁজার । উড়িষ্যার পুরীতে যে ঘটনা ঘটেছে তাতে ক্রিমিনাল নেগ্লেজেন্সি রয়েছে বলে মন্তব্য শশী পাঁজার। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,বছর পনেরোর এক কিশোরীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করল দুর্বৃত্তরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার ওড়িশার পুরীতে(Puri)। বর্তমানে ভুবনেশ্বরের এইমসে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই কিশোরী।ওড়িশার পুরী জেলায় ফের ঘটল নৃশংস ঘটনা। ১৫ বছরের ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালালেন তিন যুবক। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। কালকেই বাংলায় এসে ওড়িশা মডেলের কথা বলে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার একদিন পরে, আজকেই পুরীতে মর্মান্তিক ঘটনা। শনিবার রাস্তায় কিশোরীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় তিন দুষ্কৃতি। ঘটনার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় তারা। খবর পেয়েই পুলিশ তদন্তে নামে।

ওড়িশার নারী ও শিশু উন্নয়ন বিভাগের দায়িত্বে থাকা উপ-মুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা একটি এক্স হ্যান্ডেল পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “পুরী জেলার বালঙ্গায় কিছু দুর্বৃত্ত রাস্তার মধ্যে পনেরো বছর বয়সী এক কিশোরীর উপর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এই খবরে আমি দুঃখিত এবং মর্মাহত। মেয়েটিকে তৎক্ষণাৎ ভুবনেশ্বরের এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার চিকিৎসার জন্য সকল ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে। পুলিশ প্রশাসনকে অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা