সম্পত্তি কর বাড়ান, নয়া ফরমান কেন্দ্রের, ক্ষুব্ধ নবান্ন

বাংলার সব পুরসভায় বাড়াতে হবে সম্পত্তি কর। না হলে মিলবে না পঞ্চদশ অর্থ কমিশনের টাকা। রাজ্যকে নয়া ফরমান কেন্দ্রের। ক্ষুব্ধ নবান্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন যত যাচ্ছে, বাংলাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে ততই যেন মরিয়া হয়ে উঠছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি(Narendra Modi) সরকার। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখেছে সেই সরকার। নিত্যনতুন ফিকির বার করে বাংলাকে(Bengal) আর্থিকভাবে কোণঠাসা করার চেষ্টা অব্যাহত বলে দাবি রাজ্য প্রশাসনের। এই তালিকায় নয়া সংযোজন, শর্ত চাপিয়ে রাজ্যের পুরসভাগুলির জন্য পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ আটকে দেওয়ার চেষ্টা। কেন্দ্রের ফরমান, সম্পত্তিকর(Property Tax) খাতে আয় বৃদ্ধি করতেই হবে রাজ্যের পুরসভাগুলিকে(Municipalities)। অন্যথায় মিলবে না পঞ্চদশ অর্থ কমিশনের(15th Finance Commission) টাকা। রাজ্যের ১২৮টি পুরসভার জন্যই প্রযোজ্য হবে এই নিয়ম। এমন শর্ত জানার পর স্বভাবতই তুমুল আলোড়ন শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অন্দরে।

আরও পড়ুন মুরারুইয়ে বিক্ষোভ অস্বাভাবিক নয়, ক্ষোভ রয়েছে নিত্যযাত্রীদের

মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের নীতিগত সিদ্ধান্ত হল, মানুষের ওপর বাড়তি খরচের বোঝা চাপানো যাবে না। সেই কারণে কোনওভাবেই সম্পত্তিকর বৃদ্ধির পক্ষপাতী নন মুখ্যমন্ত্রী। অথচ, এই খাতে আয় যে হারে বৃদ্ধি করা গেলে বরাদ্দ পাওয়া যাবে বলে শর্ত দেওয়া হয়েছে, সেই লক্ষ্যে পৌঁছতে সম্পত্তিকর বাড়ানো ছাড়া অন্য কোনও রাস্তা নেই। তাই রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের সচিব মনোজ যোশিকে জানিয়ে দিয়েছেন, এটা সম্ভব নয়। সব মিলিয়ে বাংলাকে বঞ্চনার আরও এক প্রেক্ষাপট রচিত হচ্ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় পুরসভাগুলিতে জল সরবরাহ, জঞ্জাল সাফাই, সবুজায়ন সহ বিভিন্ন পরিকাঠামোগত কাজ হয়। গত আর্থিক বছরে এই খাতে অর্ধেক টাকা এখনও পাওনা রাজ্য সরকারের। চলতি আর্থিক বছরের চার মাস পেরিয়ে গেলেও টাকা পায়নি পুরসভাগুলি।

আরও পড়ুন ১০০ দিনের কাজের প্রকল্পে Drone দিয়ে চলবে নজরদারি

রাজ্যের নগরোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে, পুরসভাগুলির জন্য অর্থ কমিশনের টাকা পেতে গেলে সংশ্লিষ্ট রাজ্যকে সম্পত্তিকর বাবদ আয়ের পরিমাণ জানাতে হয়। বাংলার পুরসভাগুলির এই খাতে আয়ের পরিমাণ দেখে নিয়ে তারা শর্ত দেয়, সম্পত্তিকর আদায় বাড়াতে হবে। হিসেব করে দেখা যায়, অর্থ কমিশনের টাকা পেতে গেলে রাজ্যের প্রতিটি পুরসভাকে কমপক্ষে ৯ থেকে ১০ শতাংশ সম্পত্তিকর বৃদ্ধি করতে হবে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘দিল্লি থেকে সম্পত্তিকর বাড়াতে বলেছে। জল ও জঞ্জাল সাফাইয়ের ক্ষেত্রেও কর বসাতে বলেছে। আমরা বকেয়া কর আদায়ে গুরুত্ব দিতে পারি। কিন্তু কর বৃদ্ধি বা নতুন করে কর আরোপের পথে যেতে পারব না।’  

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?