ট্যাব কিনতে ১৬ লক্ষ পড়ুয়ার জন্য রাজ্য সরকারের বরাদ্দ ১৩৩৩ কোটিরও বেশি

আগামী ৩-৪দিনের মধ্যেই রাজ্যের ১৬ লক্ষ পড়ুয়া ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে পেয়ে যাবে। পুজোর আগে উপহার রাজ্যের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। এদিন অর্থাৎ শুক্রবার দ্বিতীয়া। আর এই শুভক্ষণে বাংলার উচ্চমাধ্যমিক স্তরের স্কুল পড়ুয়াদের জন্যও বড় উপহার দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এদিন থেকেই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের(Taruner Swapna Scheme) মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির একাদশ ও দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের ট্যাব(Tab for Students) কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। মনে করা হচ্ছে আগামী ৩-৪দিনের মধ্যেই রাজ্যের ১৬ লক্ষ পড়ুয়া সেই টাকা পেয়ে যাবে। এর জন্য রাজ্য সরকারের তরফে ১৩৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ(1333 Crore Rupees Allotted) করা হয়েছে। সেপ্টেম্বর মাসেই রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। সেই টাকাই এদিন থেকে ছাড়া শুরু হচ্ছে। 

আরও পড়ুন, ‘অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে’, দাবি সোমনাথের

কোভিডের সময়ে লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। তার জেরে সব থেকে বেশি ধাক্কা খেয়েছিল স্কুল পড়ুয়ারা। পরবর্তী সময়ে অনলাইনে স্কুলের পড়াশোনা চালু হলেও অনেকেই সেই সময় অনলাইনে ক্লাস(Online Class) করতে পারেনি বাড়িতে মোবাইল না থাকায়। সেই সমস্যার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী স্কুলপড়ুয়াদের মোবাইল কিনে দেওয়ার প্রক্রিয়া শুরু করেন। কোভিড পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হয়, ‘তরুণের স্বপ্ন’ নামের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে। মূলত তাঁদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তার জন্যই এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, কর্মবিরতি প্রত্যাহার করে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা

পরবর্তীকালে দেখা যায়, দ্বাদশ শ্রেনীর পড়ুয়ারা ট্যাব কেনার টাকা পেলেও সময়মতো তা কিনতে পারছে না। কেননা টাকা হাতে আসার সময় দেখা যাচ্ছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা কার্যত দোরগড়ায় এসে দাঁড়িয়েছে। এই অসুবিধার কথা জানতে পেরে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন, আর দ্বাদশ শ্রেনীতে এই ট্যাবের টাকা দেওয়া হবে না। পরিবর্তে তা দেওয়া হবে একাদশ শ্রেনীতেই। সেই হিসাবে এবারেই প্রথম একাদশ শ্রেনীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। তবে এই বছর দ্বাদশ শ্রেনীর পড়ুয়ারাও ট্যাব কেনার টাকা পাচ্ছে। আগামী বছর থেকে শুধুমাত্র একাদশ শ্রেনীর পড়ুয়ারাই ট্যাব কেনার টাকা পাবে। যে সব পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম, তারা আবেদন করতে পারে এই ট্যাবের টাকা পাওয়ার জন্য।

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা