নেতাজিনগরে বৃদ্ধের রহস্যমৃত্যু, দরজা ভেঙে ঢুকতেই রক্তাক্ত দেহ….

Share:

নিজস্ব প্রতিনিধি : নেতাজি নগরে বৃদ্ধের রহস্যমৃত্যু। চারতলার বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধ। মৃতের নাম আশুতোষ দাস। আগে প্রিন্টিং-র কাজ করতেন বলে জানা গিয়েছে। বর্তমানে বয়স হওয়ার কারণে বর্তমানে কাজ করতেন না। শুক্রবার তাঁকে শেষ দেখা গিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

সূত্রের খবর, ছেলেমেয়েরা বাইরে থাকেন। ছেলে দিল্লিতে এবং মেয়ে অস্ট্রেলিয়াতে থাকেন বলে জানা গিয়েছে।  আত্মীয়দের সঙ্গো যোগাযোগ থাকলেও প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতেন না বলে জানা গিয়েছে।  কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক এই বৃদ্ধ।  নেতাজি নগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করেছে।

জানা গিয়েছে, সোমবার সকালে ওই বাড়ির পাশে বৃদ্ধের এক আত্মীয় কাজের এসেছিলেন। সেই সময় ওই বৃদ্ধকে নিয়ে কথা হয় প্রতিবেশীদের সঙ্গে। তাঁকে কয়েকদিন ধরে দেখাো যাচ্ছিল না। প্রতিবেশীরা ঘরের কাছে গিয়ে গন্ধ পেয়ে নেতাজি নগর থানায় খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। বৃদ্ধের এক আত্মীয়দের সামনেই দরজা ভেঙে ঢোকে পুলিশ। সিঁড়ির কাছেই রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তারপরেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধ। রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ নিজের হাতেই করতেন তিনি। বাড়িতে কোনও কাজের লোককেও রাখতে দিতেন না। বৃদ্ধের স্ত্রীয়েরও মৃত্যু হয়েছে কয়েক বছর আগে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে ওই বৃদ্ধের মৃত্যুর আসল কারণ।

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

৫ দিনে ভারতীয় বক্সঅফিসে ‘স্পাইডার-ম্যান’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা