বাকি ৫ দিন! ডিএ নিয়ে নবান্নের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে সরকারিকর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি :  আর বাকি মাত্র ৫দিন। তারপরই শেষ সময়সীমা।  রাজ্য সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার কথা আগামী ২৭ জুনের মধ্যেই। আগামী শুক্রবারের মধ্যে সরকার ডিএ নিয়ে কী সিদ্ধান্ত নিতে চলেছে, সেই দিকেই তাকিয়ে সকলে। শুক্রবার রথের ছুটি রয়েছে। শনি ও  রবিবার সরকারি ছুটি। তাই শুক্রবারের আগেই নবান্নের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আশা করছেন সরকারি চাকরিজীবীরা।

গত মে মাসে সুপ্রিমকোর্টে বিচারপতি সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চে ডিএ সংক্রান্ত মামলা উঠেছিল। সেই সময় আদালত জানিয়েছিল বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে।  চার সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ’র ২৫ শতাংশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হতে বাকি আর মাত্র ৫দিন। সরকারি কর্মীদের আশা সময়সীমা শেষ হওয়ার আগেই নবান্ন তার নির্দেশ দেবে। নির্দেশ কী হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে সরকারিকর্মীরা। অর্থ দফতর সূত্রে খবর, বকেয়া ডিএ দিয়ে দেওয়ার জন্য আর্থিক সংস্থানের বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য। প্রয়োজনীয় টাকা জোগাড় না করা পর্যন্ত, এ বিষয়ে সরকার পক্ষ কোনও বিবৃতি দেবে না।

জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্যে কতজন ডিএ প্রাপক রয়েছে, সেই নিয়ে সব দফতরের কাছে হিসেবে আগেই চেয়েছিল নবান্ন। বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কাজ করছেন আড়াই লক্ষের কিছু বেশি কর্মচারী। স্কুলশিক্ষকের সংখ্যা প্রায় ৩ লক্ষ ৮০ হাজার। বিভিন্ন পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা, পুরনিগম এমনকি সরকারপোষিত বিভিন্ন স্বশাসিত সংস্থায় কর্মরত রয়েছেন প্রায় এক লক্ষ। প্রায় ৮ লক্ষ কর্মচারী বকেয়া ডিএ পাওয়ার যোগ্য। যারা কাজ করছেন, তাঁরা বাদে ডিএ প্রাপকের তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও। ডিএ প্রাপকের তালিকা প্রায় ১০ লক্ষে পৌঁছতে পারে বনে মনে করা হচ্ছে।

মামলার শুনানিতে শীর্ষ আদালতে রাজ্যের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানিয়েছিলেন, “এখনই বকেয়ার ২৫ শতাংশ দিতে হলে রাজ্যকে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ করতে হবে। এই বিরাট আর্থিক বোঝায় রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী। কিন্তু আইনজীবীর আবেদনে সাড়া দেয়নি দেশের শীর্ষ আদালত।”

কেন্দ্রের কর্মীরা বার্ষিক যে হারে ডিএ পান, সেই হারেই রাজ্যের কর্মীদের ডিএ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন একাধিক কর্মীরা। এই মামলার ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট জানিয়ে ছিল, ডিএ হল সমস্ত সরকারি কর্মীদের অধিকার। তাই কেন্দ্রের হারের মতোই রাজ্যেও দিতে হবে। ফের রাজ্য সরকার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে। প্রথম বার শীর্ষ আদালতে এই ডিএ মামলা ওঠে ২০২২ সালের নভেম্বর মাসে। তার পর থেকে নানা কারণে একাধিকবার পিছিয়ে যায় এই মামলার শুনানি। তার পর শীর্ষ আদালত ২০২৫ সালে মে মাসে অন্তর্বর্তী রায় দেয়।

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার