খাল সংস্কারে গাফিলতি! ক্ষোভপ্রকাশ পরিবেশ আদালতের

বিস্তীর্ণ এলাকায় জল নামতেই চাইছে না। এর মূল কারণ খাল সংস্কারে গাফিলতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগাতার বৃষ্টি থেকে বিরতি মিললেও এখনও জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা। বিশেষ করে নিউটাউন, সল্টলেক, লেকটাউনের বিস্তীর্ণ এলাকায় জল নামতেই চাইছে না। এর মূল কারণ খাল সংস্কারে গাফিলতি। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে গঠিত রাজ্যের বিশেষজ্ঞ কমিটি এমনই রিপোর্ট দিয়েছে। এই এলাকায় বাগজোলা ও কেষ্টপুর খালের বর্তমান অবস্থার কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। ওই রিপোর্ট পাওয়ার পরেই রাজ্যে সেচ ও জলপথ পরিবহণ দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করল পরিবেশ আদালত।

এই দু’টি খালের দুর্দশা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল পরিবেশ আদালত। গড়ে দেওয়া হয়েছিল বিশেষজ্ঞ কমিটি। মামলায় আদালত বান্ধব হিসাবে যুক্ত হয়েছেন বিশিষ্ট পরিবেশ কর্মী সুভাষ দত্ত। বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট জমা পড়ার পরই বিচারপতি বি অমিত স্থালেকর ও বিশেষজ্ঞ কমিটির সদস্য শৈবাল দাশগুপ্তর বেঞ্চের বক্তব্য, আদালতের আশঙ্কা সঠিক ছিল। চলতি সপ্তাহের বৃষ্টিতেই তার প্রমাণ মিলল। কিন্তু পুর ও নগরোন্নয়ন দফতর এবং সেচ ও জলপথ পরিবহণ দফতর এই পরিস্থিতি কেন আঁচ করতে পারল না? বিশেষ করে পুর ও নগরোন্নয়ন দফতরের অফিস সল্টলেক সেক্টর-২ এ। সল্টলেক-নিউটাউনের কী অবস্থা, তা সবচেয়ে ভাল করে বোঝার কথা এই দফতরের।

পরিবেশকর্মী সুভাষ দত্ত দু’টি খালের বিভিন্ন অংশের ছবি তুলে এবং রাজ্যের বর্জ্য পরিশোধনকেন্দ্রগুলি নিয়ে রিপোর্ট দিয়েছেন আদালতে। যেখানে উল্লেখ করা হয়েছে, রাজ্যে মোট যে বর্জ্য তৈরি হয়, এসটিপিগুলির ক্ষমতা তার মাত্র ১৬.৪৩ শতাংশ। এবং তারও মাত্র চার শতাংশ ব্যবহার হয়। এই পরিস্থিতির দ্রুত বদল দরকার। দুই দফতরের আইনজীবীকে আদালত হলফনামা দিতে বলেছে। তা বিচার করেই আদালত পরবর্তী শুনানির দিন সেচ ও জলপথ পরিবহণ দফতরের সচিবকে ব্যক্তিগত ভাবে ভার্চুয়াল শুনানিতে হাজির থাকতে বলা হয়েছে। খাল সংস্কারে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছে আদালত। পুর-নগরোন্নয়ন দফতরের সচিবকেও হাজির থাকতে বলা হয়েছে শুনানিতে। ২৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

 

 

১৫ বছর পর ঘটল অলৌকিক ঘটনা, ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা